May 3, 2014

জানিনা কার আকাশে উড়ি....দৃশ্যতঃ গোলক ধাঁধা
বাস্তবতা হলো এই- কেউ একা নয় 'সবসময়'....
তবে এও ঠিক ...
আপন ভুবনে সবাই একা কেউতো কারো নয়
একদম ঠিক ....তবে শুধাই কার কাছে ?
তুমি কেমন আছো ?

চ্ছঃ!শালীনতা আজ পঙ্গু যেন কঠিন পক্ষাঘাতে
নিরুপায় ভর দিয়েছে বিবস, নি-লাজের কাঁধে !

অনর্থক ...............
মরছে মানুষ পড়ছে লাস কি যায় আসে তা'তে ?
মুর্খে-রা সব ছাই কেন দাও নিজের বাড়া ভাতে !!
পরে চোখে ঠুলি-মুখে লাগাম- কানে তুলো গুঁজে,
ঐ চুশীল সমাজ বোদ্ধা সেজে নির্দোষে দোষ খুঁজে-  
এই আম জনতার নেই ক্ষমতা আবাল বে-সামাল
বুঝেই রানী-রা সব যা খুশি তাই করেন চিরকাল !!



No comments:

Post a Comment