May 24, 2014

এই দেশে আর কি চাই ?!
মার-কাট লুট-পাট গুম-খুন ভয়-ভীতি ভাবনায় 
আহা!দিন গুলো বেশ যাচ্ছে কেটে যম-এ জনতায়
কে বলেছে শান্তি নাই ?!
sp

রানী'দের আক্ষেপ......!!!
জনতা তোমরা এত বে-ঈমান কেন ?
তোমাদের কাছে পাই একবার- পাঁচ বছরে 
(ভোট)! সে'টুকুও তোমাদের দোরে-দোরে
হ্যা- জোড় হাতে আঁচল পেতে ভিক্ষা করে !
আর আমরা ওরে !
এই পাঁচ বছরে তোমাদের কত কিছু দেই
গুনবে কি করে !
কারোর কুড়ি আঙ্গুলের বেশি তো নেই !
ক্ষুধা- মৃত্যু........অন্ধকার.......
এক জীবনে জনতা তোমার আর কি চাই ?
sp 
 

No comments:

Post a Comment