May 12, 2014

মা যে আমার- এ-কাল সে-কাল, চির কালীন মা
আমার মা'কে- ভালবাসতে কোনো দিবস লাগে না

আমার মায়ের-
মুখের হাঁসি সোনার চেয়ে দামী,
তার দু'চোখে-
জল গড়ালেই আঁধার আসে নামি,

মা-র সোহাগে-
তৃষ্ণা মেটে যেন কাওসারে'রী পানি !
তার আঁচলে-
ভুবন আমার, আছে বেহেস্ত খানি !!
sp

শুধু এই তথাকথিত মা দিবসে নয়....
আমি সব অবস্থায়... সব সময়....
মায়ের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই

মা আমার মা......
মা যে আমার প্রভাত পাখি- ঘুম ভাঙানোর গান
মা যে আমার সাঁঝ আঁধারে- দীপ্ত শিখা অনির্বাণ 
জ্বরায়-পীড়ায় সুখে-দুঃখে মায়ের ছোঁয়া-দোয়া পাই  
মা বিনে এই জগত মাঝে আরতো আপন কেহ নাই    
                  


No comments:

Post a Comment