May 14, 2014

যে কর্ম করে- সে ভুল করে
যে ভুল করে না- সে নিখুঁত কোনো কাজ করতে পারে না
যে নিখুঁত কাজ করতে পারে না- সে ভুলের অরণ্যে বাস করে
যে ভুলের অরণ্যে বাস করে- সে কি/কেমন তা বলার অপেক্ষা রাখে না
মানুষ মাত্রেই ভুল করে...
মানুষ মাত্রেই সৎ নয়....
অতএব .....

ডোবাতে চাইলেই কি ডোবানো যায়?
দুঃখ যে ভেসে চলে কষ্ট পাতার নায়



দেড় কেজি মগজে মানুষ এত্তো বুদ্ধি ধরে !
ভেবে পাই নাতো কুল- আহা কেমন করে ?

সুখের অন্বেষণে- হাহাকার করে না যে
সেই তো- চিরসুখী হয় এই ধরণী মাঝে



আসলে ভাবি আমি যেমনই
বুঝি আপনি ঠিক তেমনই

আজকাল....
হারিয়ে গেছে শান্তি- সুখ ফুরিয়ে গেছে হাঁসি
আর বাজে না হৃদয় মাঝে মধুর সুরে বাঁশি

No comments:

Post a Comment