May 6, 2014

হায় বোকা চাঁদ !!
আমি জোছনার উত্পাত
চপলা মেঘবালিকা রাত

ঐ অন্তবিহীন ব্ল্যাকহোলে-
চাঁদেরা সব হারিয়ে গেলে 
হয়না দেখা দু'চোখ মেলে ..
জানে না তো বোকা চাঁদ   

কৃষ্ণবিবর-ই মরণ ফাঁদ !

???!!!
ভালবাসা মানে- শুধু কি ?দু'টি মনের আশা !
ভালবাসা মানে- শুধু কি ?দুজনের প্রত্যাশা !
ভালবাসা মানে- শুধু কি ?আকাশ-কুসুম কল্পনা !
ভালবাসা মানে- শুধু কি ?স্বপ্ন-সুখের জালবোনা !!


এমন কথা কি বলতে আছে ভাই 
মনে যে অনেক বড় ব্যথা পাই  

উফ!বড়ই চমত্কৃত ও আনন্দিত হইলাম কবি 
শ্রদ্ধা সম্মান যতো দিলাম উজাড় করে সব-ই   

যখন আমার আয়নায় আমি বেদনা ঢাকি
তখন হৃদয়- আঁধারে খোঁজে আলোর পাখি

"অঙ্গীকার" 
যদি চলে যেতে চাও আমাকে ফেলে 
পথেরও কাঁটা হবো না 
যদি তুমি সুখী হও আমি দুরে গেলে 
কখনো কাছে রবো না 
বলো সব ঝিনুকেই কি মুক্তো থাকে !
ভালো বেসে সকলেই মনে কি রাখে !
যদি মনের বিনিময়ে মন না মেলে 
কখনো সে মন নেবো না 
রাতকে ভালোবেসে ঐ চাঁদ আকাশে !
বিলিয়ে জোছনা দেখ কত সুখে হাঁসে !
যদি হৃদয় অতলে প্রেম-দীপ না জ্বালে
কখনো সে প্রেম দেবো না
sp

No comments:

Post a Comment