May 9, 2014

কবি ও কবিতা নিয়ে ফেসবুকে আজকাল অনেক কথা-
আলোচনাই চোখে পড়ে- "ফেসবুক কোন মৌলিক কাজের
জায়গা নয়" ধরে নিয়েই বলি...."কবিতা সাধনার বিষয়, 
অধ্যবসায়ের মাধ্যমে নিরন্তর প্রচেষ্টার ফসল হল "কবিতা" 
এই  বিষয়ে বিতর্কের যেমন কোনো অবকাশ নেই...
 তেমনি এই ফেসবুকের মাধ্যমে মানুষ তার মানবিক গুনাবলীর
তার একান্ত আবেগের প্রকাশ ঘটাতে সক্ষম হচ্ছে এটাও মিথ্যে
নয় ! তা'ছাড়া যারা লিখেন তারা তাদের মনের মাধুরী মিশিয়েই
তো লেখেন .. সেটা আদৌ কোনো কবিতা হলো কি না- তাকে কবি
করে তুললো কি না এটা-ই কি মুখ্য ? আর কাগজে ছাপানো ?
সেটা তো সাধনা করে কবি হওয়ার চেয়ে-ও দূর-সাধ্য ব্যাপার...!
তাই আমার মনে হয়.....
যেমন- পড়তে পড়তে 'মানুষ' হয়ে যায় 'পাঠক'
তেমনি সাধনা করে কবিতা লিখে কবি না হোক
লিখতে লিখতে নাহয় অনেকেই হয়ে উঠুক 'লেখক'
এতে কবিতা কিংবা প্রতিষ্ঠিত কবি'দের কোনো রকম
অবমূল্যায়ন হবে না নিশ্চয়ই ?
বি: দ্র: - কোনো স্ট্যাটাস-এ কেউ এত লম্বা কমেন্টস করে না-
আমি করে ফেললাম..তাই ক্ষমা সুন্দর দৃষ্টি আশা করছি !! 

কবিতা'রা কাঁদে ! আহা ! কাঁদুক কবিতা'রা মন খুলে কাঁদুক
কবি নাহয় মুছিয়ে আঁখি জল মনের বাঁধনে কবিতারে বাঁধুক

যেদিন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে
আমি বাইবোনা....... 
আমি বাইবোনা মোর খেয়া তরী এই ঘাটে গো-
সেদিন আমায় নাইবা মনে রাখলে......
তারার পানে চেয়ে- চেয়ে নাইবা আমায় ডাকলে

যখন সময়- বৈরী, নিত্য রোদন- দু'চোখে ঢাকি !   
তখন হৃদয়- কোন আঁধারে খোঁজে আলোর পাখি !
 
বন্দিনী মন- ভূলের প্রান্তরে যাচে মুক্তির আশ্বাস  
অন্তরে দহন- মর্মে বেদন বিলাপে বিলীন, বিশ্বাস 

জানি ক্ষত-বিক্ষত হৃদয় দিয়ে কখনো 
ভালবাসা যায় নাতো তাই-
তোমার হৃদয় ক্ষত-বিক্ষত বিক্ষত হলে, 
আমার যে কোনো লাভ নাই

তুমি কেমন করে মধুর স্বরে ডাক দিলে হে গুনি /
তাই তো সে অন্তরের ডাক কান পেতে রোজ শুনি 




 

No comments:

Post a Comment