-১০১
এই মন কি যে চায়- তা জানে না এ মন
কোন সুদুরে হারায়- সে ভাবে সারাক্ষন
ঠোঁটে মিষ্টি হাঁসি
চোখে স্বপ্ন রাশি
কোন দূর অজানায়- চাহি বিলাপে মগন
এই .......................... মন।।
বুকে তপ্ত দহন
হৃদে রক্ত ক্ষরণ
কি যে সুর তুলে গায়- হিয়া হলো উচাটন
এই .......................... মন।।
sp
-১০২.
"অনাকাঙ্খীত"
ক'দিন হলো আমারে এক
দুষ্ট রোগে ধরেছে ,
জানি না কোন আঁধারে মন
মিষ্টি শোকে মরেছে ,
কে জানে আজ কার ইশারায়
পাষান হৃদয় গলেছে ,
কোন খানে যে কোন ঠিকানায়
আনমনা পথ চলেছে ,
চোখর তারায় রৌদ্র ছায়ায়
স্বপ্ন কাজল মেখেছে ,
মেঘ থম থম কষ্টে মায়ায়
রংধনু সুখ এঁকেছে ,
ধুত্তরি ছাই কি জ্বালাতন
ভাল্লাগে না মন উচাটন
আ-ঘাটা সুখ চাই না এমন
অনেক প্রিয় দুঃখ দহন ।।
sp
-১০৩.
স্মৃতিচারণ.........
মনে কি পড়ে ? কতোটা পথ হেঁটেছি এক সাথে ?
কত কথা কত হাঁসি, গান গেয়েছি নিশি রাতে ,
নিভৃতে যতনে কত আশা কত স্বপ্নের জাল বোনা ,
ছোট্ট সুখের নীড়ে কত মমতায় আঁকা আলপনা ,
হাতে হাত রেখে চোখে চোখে নিরব কথপোকথন ,
লুকোচুরি খেলা মান-অভিমানে নিয়ত কপট রোদন ।।
sp
-১০৪.
কি দেবো তোমায় ?
ঃঃঃঃঃঃঃঃ
কি চাও বলো আমার কাছে ?
শুন্য আমার হাত ,
চাইলে তোমায় দিতে পারি
তন্দ্রাহারা রাত ,
দিতে পারি তোমায় আরো
তীব্র দহন জ্বালা ,
আমার আছে দুঃখ ভরা
কাঁটায় গাঁথা মালা ,
নিতে পারো চাইলে তুমি
কষ্ট শতদল ,
হৃদয় ভাঙ্গা ঢেউয়ের নাচন
দু'চোখ ভরা জল ,
আরতো কিছু নেই গো আমার
তোমায় দেবার মত ,
যা ছিলো সব হারিয়ে গেছে
স্বপ্ন আশা যত ।।
sp
-১০৫.
আমার শুধু ভুল ,
আমি ছিলাম সাদামাঠা..
তাই চেয়েছিলাম ফুল ,
তুমি দিয়েছিলে কাঁটা ।
sp
-১০৬.
"অঙ্গীকার"
বিশ্বাস করো- অগ্নি সাক্ষী,
পোড়াবো তোমায়
নিশ্চিত থেকো- জলধি সাক্ষী,
ডোবাবো তোমায়
জেনে রেখো- উঠোন সাক্ষী,
নাচাবো তোমায়
মনে রেখো- দু'চোখ সাক্ষী,
কাঁদাবো তোমায়
হ্যা এ ভাবেই...তিলে-তিলে
বাঁচাবো তোমায়।।
sp
-১০৭.
জল চোঁয়ানো চোখের নদী....
আছড়ে পড়া ঢেউ ,
এ কুল ও দু'কুল ভাঙ্গে....
নেইতো কোথাও কেউ ,
sp
-১০৮.
১রাশ- ০তা নিA যাPতো Gবন
বেঁচে থাকা- নিA শত প্র৯-ও বেদন
৯ কোনো আশা
৯ ভালো বাসা
Jন নিত্য আঁধারে বাঁচা নিয়ত মরণ ।
SP
-১০৯.
"ফিরবো না আর.........."
আজকে মনের ইচ্ছে গুলোর ডানায় দিলাম-
আগুন, স্বপ্ন গুলো অবহেলায় গুটিয়ে নিলাম
আর দেবো না সাড়া ভুলেও তোমার বাঁশির সুরে
চলেই যাবো তোমায় ছেড়ে অনেক..অনেক দূরে
চাইবো না আর পেছন ফিরে-কোনো আশার ছলে
যাব- ভালোবাসার ভুবন ছেড়ে ভেসে চোখের জলে
sp
-১১০.
কতটা ভালো বাসা দিলে/পেলে....
ঘর বাঁধা যায় ?
বলো কত টুক ঘৃনা দিয়ে/পেয়ে
ঘর ভাঙ্গা যায় ?
sp
এই মন কি যে চায়- তা জানে না এ মন
কোন সুদুরে হারায়- সে ভাবে সারাক্ষন
ঠোঁটে মিষ্টি হাঁসি
চোখে স্বপ্ন রাশি
কোন দূর অজানায়- চাহি বিলাপে মগন
এই .......................... মন।।
বুকে তপ্ত দহন
হৃদে রক্ত ক্ষরণ
কি যে সুর তুলে গায়- হিয়া হলো উচাটন
এই .......................... মন।।
sp
-১০২.
"অনাকাঙ্খীত"
ক'দিন হলো আমারে এক
দুষ্ট রোগে ধরেছে ,
জানি না কোন আঁধারে মন
মিষ্টি শোকে মরেছে ,
কে জানে আজ কার ইশারায়
পাষান হৃদয় গলেছে ,
কোন খানে যে কোন ঠিকানায়
আনমনা পথ চলেছে ,
চোখর তারায় রৌদ্র ছায়ায়
স্বপ্ন কাজল মেখেছে ,
মেঘ থম থম কষ্টে মায়ায়
রংধনু সুখ এঁকেছে ,
ধুত্তরি ছাই কি জ্বালাতন
ভাল্লাগে না মন উচাটন
আ-ঘাটা সুখ চাই না এমন
অনেক প্রিয় দুঃখ দহন ।।
sp
-১০৩.
স্মৃতিচারণ.........
মনে কি পড়ে ? কতোটা পথ হেঁটেছি এক সাথে ?
কত কথা কত হাঁসি, গান গেয়েছি নিশি রাতে ,
নিভৃতে যতনে কত আশা কত স্বপ্নের জাল বোনা ,
ছোট্ট সুখের নীড়ে কত মমতায় আঁকা আলপনা ,
হাতে হাত রেখে চোখে চোখে নিরব কথপোকথন ,
লুকোচুরি খেলা মান-অভিমানে নিয়ত কপট রোদন ।।
sp
-১০৪.
কি দেবো তোমায় ?
ঃঃঃঃঃঃঃঃ
কি চাও বলো আমার কাছে ?
শুন্য আমার হাত ,
চাইলে তোমায় দিতে পারি
তন্দ্রাহারা রাত ,
দিতে পারি তোমায় আরো
তীব্র দহন জ্বালা ,
আমার আছে দুঃখ ভরা
কাঁটায় গাঁথা মালা ,
নিতে পারো চাইলে তুমি
কষ্ট শতদল ,
হৃদয় ভাঙ্গা ঢেউয়ের নাচন
দু'চোখ ভরা জল ,
আরতো কিছু নেই গো আমার
তোমায় দেবার মত ,
যা ছিলো সব হারিয়ে গেছে
স্বপ্ন আশা যত ।।
sp
-১০৫.
আমার শুধু ভুল ,
আমি ছিলাম সাদামাঠা..
তাই চেয়েছিলাম ফুল ,
তুমি দিয়েছিলে কাঁটা ।
sp
-১০৬.
"অঙ্গীকার"
বিশ্বাস করো- অগ্নি সাক্ষী,
পোড়াবো তোমায়
নিশ্চিত থেকো- জলধি সাক্ষী,
ডোবাবো তোমায়
জেনে রেখো- উঠোন সাক্ষী,
নাচাবো তোমায়
মনে রেখো- দু'চোখ সাক্ষী,
কাঁদাবো তোমায়
হ্যা এ ভাবেই...তিলে-তিলে
বাঁচাবো তোমায়।।
sp
-১০৭.
জল চোঁয়ানো চোখের নদী....
আছড়ে পড়া ঢেউ ,
এ কুল ও দু'কুল ভাঙ্গে....
নেইতো কোথাও কেউ ,
sp
-১০৮.
১রাশ- ০তা নিA যাPতো Gবন
বেঁচে থাকা- নিA শত প্র৯-ও বেদন
৯ কোনো আশা
৯ ভালো বাসা
Jন নিত্য আঁধারে বাঁচা নিয়ত মরণ ।
SP
-১০৯.
"ফিরবো না আর.........."
আজকে মনের ইচ্ছে গুলোর ডানায় দিলাম-
আগুন, স্বপ্ন গুলো অবহেলায় গুটিয়ে নিলাম
আর দেবো না সাড়া ভুলেও তোমার বাঁশির সুরে
চলেই যাবো তোমায় ছেড়ে অনেক..অনেক দূরে
চাইবো না আর পেছন ফিরে-কোনো আশার ছলে
যাব- ভালোবাসার ভুবন ছেড়ে ভেসে চোখের জলে
sp
-১১০.
কতটা ভালো বাসা দিলে/পেলে....
ঘর বাঁধা যায় ?
বলো কত টুক ঘৃনা দিয়ে/পেয়ে
ঘর ভাঙ্গা যায় ?
sp
No comments:
Post a Comment