February 28, 2016

-৪৬.
ওরে-
বিষাক্ত নাগিনী ওরে- তোরা এবার থাম...
কত আর রক্ত খাবি-ঝরাবি গায়ের ঘাম
জনতার অবয়বে সেঁটে দিলি পঁচা 'আম'!!
দু'জনেই-
ফরমালিন তোরা ওরে-বিষের আগার..
চলিস্ ছোবল মেরে সুখে- বার বার
তোদের জ্বালায় কারো নেই নিস্তার !!
দাঁড়া-
করে দেবো দু'জনের-ই আজ বিধি বাম ,
ভুলে যাবি চৌদ্দ গুষ্ঠি পিতা-পতির নাম ,
অনেক হয়েছে- ছাড়া পাবি না তো আর...
বিষ দাঁত ভেংগে জ্বালা জুড়াবো এবার....||
sp
-৪৭.
চ্ছঃ
আম'রা আম নাকি আমড়া..!!
ঐ বুবু'রা তুলে নেয় চামড়া
আমরা তো ছোঁচা-ওঁচা পাবলিক
আগা-পাশ-তলা দেখ সব-ই লিক্
আমরা-ই গাধা ভেড়া জনগন
মুলো শুঁকে খুশি রই সারাক্ষণ
রানী'রা তো দুধে ধোয়া তুলশী
নমঃ নমঃ করে ছেঁদা মুন্শি !
ফুলে-ফলে পুজনীয় রানী দল
বলি হয়ে মরে বাঁচি হরি বল !!
sp
-৪৮.
ওরে..........
সরো সরো ও পাবলিক
সরে যাও সবে
হেথা রাজপথে এক মহা-
গ্যান্জাম হবে
লাস পড়বে-বাস পুড়বে
ফুলিস্ বাবু গুলি ছুঁড়বে
পিচ্ ঢালা এই কালো পথ
রক্তে ভরে রবে ||
চলছে দ্যাশে হরতাল
আর করো না গোলমাল
কেউ জানে কি এমন খেলার
শেষ কোথায়- কবে !!
sp
-৪৯.
আজ.....................
মানব জীবন দুর্বিপাকে
কঠিন ফাঁসের মরণ ফাকে
হেই জনতা উঠ্ না জেগে
আর কত কাল পালিয়ে ভেগে
মরার মতন..বাঁচবি এমন ?
বুক চিতিয়ে কৃপাণ হাতে
রুখে দাঁড়া এক-ই সাথে
দেখবি কেমন পালায় ডরে
রক্ত খেকো হায়েনা ওরে !!
sp
-৫০.
নিশীথিনী-
বিভোর ঘুমে নিঝুম রাতি
অন্ধকারে দু'চোখ ঢাকি
নিদ্রা বিহীন একলা জাগি
দূর আকাশের আলোক রথে
মন-যায় হারিয়ে কল্প লোকে ||
sp
-৫১.
তুই যে আমার-
তুই যে আমার দারুন ফাগুন-
কৃষ্ণচুড়ার লাল
তুই যে আমার হৃদয় নদীর
উছলে পড়া ঢাল
তুই যে আমার কাল বোশেখীর
প্রলয় মাতাল ঝড়
তুই যে আমার মনের কোনে
শান্ত সুখের ঘর
তুই যে আমার প্রভাত বেলার
ঘুম ভাঙানো গান
তুই যে আমার এ-কাল সে-কাল
চির-কালের থান
তোর-ই মাঝে বসত আমার
আমার মাঝে তোর
তুই-আমিতে মিলে রবো
সারা জীবন ভর ||
sp
-৫২.
এক কালে এক দেশে
ছিলো এক মেয়ে
দিন যেতো কত সুখে
হেসে গান গেয়ে
কত শখ আহ্লাদ
স্বপনো ছিলো
নিষ্ঠুর পৃথিবী'টা
সব কেড়ে নিলো ||
sp
-৫৩.
আর লাগে না ভালো....
আর লাগে না ভালো আমার
গল্প গুজব করতে
সাধ জাগে না বেঁচে থাকার
ইচ্ছে ভীষন মরতে |
স্বপনো গুলো কষ্ট চোখের
নষ্ট জলে ধুয়ে
হারিয়ে যাব-হতাশ হাওয়ায়
পথের ধুলো ছুঁয়ে |
sp
-৫৪.
জনগন ........
হেই জনগন
আর কত দিন মদের নেশায় মত্ত
মাতাল থাকবি এমন ?
বল্...................
কিসের টানে কোন্ সে সুখে
হাঙ্গর গেলা নদীর বুকে
ডূব সাঁতারের খেলায় মগন !!
শেষে...............
যেমন পড়ে ফান্দে বগায়
দম ঠেকেছে নাকের ডগায়-
হাতড়ে চলিস্ সাধের মরণ..
এই কি তোদের বাঁচার ধরণ !!
sp
-৫৫.
রব উঠেছে সব গেলো- সব...
রইলো না আর কিছু
পিঠ দেখিয়ে পালায় বিবেক
চায় না ফিরে পিছু
রাম ছাগলের রাজ্যে যত
পাগল-ছাগল মিলে
ব্যস্ত হয়ে আস্ত এ দেশ
খাচ্ছে সদাই গিলে
রাজ্য নেতার হাতের পাঁচে
বন্দি স্বাধিনতা
কেউ দেখে না কেউ শোনে না
কেউ বোঝে না সেটা
এমনি করে নেশার ঘোরে
চলবে কত কাল
চোখ খোলো সব গর্জে ওঠো
চ্ছিন্ন করো জাল
বলছে না কেউ আসল কথা
খুলছে কেউ মুখ
শান্তি গুলো হচ্ছে পাচার
নির্বাসনে সুখ..!!
sp
-৫৬.
ওরে আমাদের দুই রানী
যেন ইবলিশের-ই নানী !!
ওরা বদ্ধ বেহেড মাতাল
ওরা বড্ড বেশি বাঁচাল
মনে মমতার-ই আকাল
ওদের কথায় বড় ঝাল
সদাই চালে চতুর চাল
পাতে ছলনার-ই জাল !!
ওরা যুক্তি করে চলে
নিতুই মিথ্যে কথা বলে
ওরা লোক দেখানো জ্বলে
ওরা হাত মেলানো তলে
ওদের মুখে-ই ভালোবাসা
ওরা পুরায় নিজের আশা
ওরা স্বার্থপরের দল
ওরা সদাই করে ছল
আ-হা..আমাদের দুই রানী
ওদের জ্বালায় আম জনতার
চোক্ষে ঝরে পানি !!
! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! !
ওরে- ওদের নেই কো গুনের শেষ
তোরা দেখ্ না চেয়ে গড়ছে কেমন..
রক্তে রঙিন লাসের বাংলা দেশ !!
sp
-৫৭.
পোড়া এই দেশে..
মরে-মরে বাঁচার চেয়ে..
-ওরে একটি বার-ই মরো
আর বাঁচতে যদি চাও...
বাঁকা কোমর সোজা করো
পড়ে পড়ে মার খেয়ে আর
বাঁচবি কত কাল
একটি বার আজ রুখে দাঁড়া
ঘুরিয়ে দে-রে চাল
বুঝিয়ে দে আজ তোরাও মানুষ
নয়কো মাটির ঢেলা
ইচ্ছে মতন বানিয়ে পুতুল
আর যাবে না খেলা
আছে তোদের স্বাধীন ভাবে
বাঁচার অধিকার
কেড়ে নিতে চায় যদি কেউ
আর পাবে না পার
জানিয়ে দে রে পষ্ট করে
অত্যাচারি-র ঠাঁই
সকল পাপের বিচার হবে
আর তো ক্ষমা নাই ||
sp
-৫৮.
কেউ বলে না লক্ষি আমায়
দস্যি নাকি আমি
বলে সবাই ওরে পাজি
ছাইড়া দে পাগলামী ||
sp
-৫৯.
চল্ চল্ চল্
চল্ চল্ চল্
মুছে ফেল্ তোরা দু'চোখের জল
হাতে তুলে নে-রে খুন্তি শাবল
রুখে দাঁড়া যত শোষিতের দল
চোখে মেখে নে মৃত্যু কাজল
বুকে জ্বেলে নে দৃপ্ত অনল
পুড়িয়ে ছাই কর্ শত্রু সকল
সময় নেই-ওরে অভাগার দল !!
sp
-৬০.
" সাদা পাতার ইতিবৃত্ত "
এক গুচ্ছ সাদা পাতা সামনে রেখে
কলমটা হাতে নিয়ে ভাবছি ......
ভাবছি কিছু লিখবো ,
কিনতু কি লিখবো ?
গল্প-কবিতা-গান ?
গল্প - কাদের/কার ?
ফেলানি নাকি মালালার ?
কবিতা ? বিষয় ...?
মুক্তি যুদ্ধের ? ভাষা আন্দোলন ?
গান ? কিসের ?
দেশের/প্রেমের ?
নাহ - কিচ্ছু হবেনা আমাকে দিয়ে।
সাদা পাতায় আঁকিবুকি
কেটে চলি রাতভর ...
মসৃন ঝকঝকে সাদা পাতা
আমার খামখেয়ালীপনার
দুর্বল শিকার-আহা !
কলম উগরে চলে বিষাক্ত
নোংরা কালো তরল বিষ
নিস্পাপ সাদা পাতার বুকে ,
নিরোপরাধ সাদা পাতা কলঙ্কিত-
কালিমালিপ্ত হয় ,
কলমের নির্দয় আঁচড়ে ?
নির্বাক সাদা পাতা !
স্বৈরাচারী কলম-
নিপীড়ক কলম - ১ম পক্ষ
নিপীড়িত সাদা পাতা - ২য় পক্ষ
নিরব লেখক/পাঠক - ৩য় পক্ষ
= সংখ্যাগুরু ৩য় পক্ষ !!
নীতিহীন রাজনীতি/পরাধীন জননীতির-
ধারক/বাহক - ১ম পক্ষ
ধর্ষিত স্বাধীনতা- লাঞ্ছিত মানবতা - ২য় পক্ষ
নিরব দর্শক (আমরা/তোমরা/তাহারা)- ৩য় পক্ষ
২য় +৩য় = সংখ্যাগুরু !!
ছোঃ - - - -
sp

No comments:

Post a Comment