১০১.
নদী মন
--------------------------------------
স্রোতস্বিনীর ধারাসম
এক বুক ভালবাসা নিয়ে
নিরন্তর ছুটে চলে মন-
আশা- সাগরের বিশালতায় হারাবে
নিজেরে- আবার নতুন করে পাবে-
দুর্দান্ত বাসনার প্রবল উচ্ছাসে- হায়
সাগর ! মুহূর্ত-দিন-মাস চলে যায়
নদীর প্রেমে ভরেনা হৃদয় ! তাই
ফিরিয়ে দেয় বারবার- নদীর ঠাঁই
হলনা সাগরের বুকে- নিঃস্ব
একাকিনী চঞ্চলা তটিনী- বিশ্ব
চরাচরে আঁকাবাঁকা পথে-
ক্লান্ত পদক্ষেপে শ্রান্ত হতে- হতে
নিথর নিস্প্রান মরু হয়ে যায় !!
sp
০২.
মনে পড়ে আজ বড় বেদনায়
-----------------------------
কোনো এক শ্রাবনের সন্ধ্যায়
এসেছিলে এ মনের আঙ্গিনায়
তুমি দাঁড়িয়ে ছিলে
হাত বাড়িয়ে ছিলে
ডেকেছিলে দু'চোখের ইশারায়
মনে পড়ে আজ বড় বেদনায়!
চেয়েছিলে আরও কাছে আসতে
প্রাণ ভরে শুধুই ভালো বাসতে
আমি গিয়েছি সরে
লাজে গিয়েছি মরে
কেঁদেছিলে আঁখিজলে ভেসে হায়
মনে পড়ে আজ বড় বেদনায়!
হয়তোবা কিছু কথা বলতে
হয়তোবা সাথে পথ চলতে
আমি দিইনি সাড়া
তুমি দিশে হারা
গিয়েছিলে ফিরে দুঃখে হতাশায়
মনে পড়ে আজ বড় বেদনায়!
sp
০৩.
কবি ঘুমালো পাড়া জুড়ালো
যেন শান্তি এলো ফিরে,
কবিতার চোখে ঘুম ফুরালো
ভাসলো আঁখি নিরে!
কবিতার আজ
ভিষণ খারাপ মন
কবি- তারে ভুলে
দিয়েছে নির্বাসন !
sp
০৪.
স্বীকারোক্তি
অতিথি দাঁড়ায়ে দুয়ারে..
ভালবাসা নিয়ে করজোড়ে-
জায়গা নাই জায়গা নাই
মোর ভাঙ্গা কুটিরে.....
ফিরে নাহি যায়/অনুমতি চায়
ঠাঁই নিতে অন্তরে....
কি করে বোঝাই/বলো কোথা পাই
মন যে গিয়েছে মরে !!
sp
০৫.
"অনর্থক"
কি করে লিখি ! বর্ণ'রা বিদ্রোহী,
ভাবের সুতো'টা বিক্ষোভে মাতি-
দেয় শব্দের দাবানলে আত্মাহুতি !!
sp
০৬.
আজকাল আর জানতে ইচ্ছে করে না
কেমন আছ তুমি ?
আগের মতোই..নাকি মরে বেঁচে আছ
হয়েছো মরূ ভূমি ?
sp
০৭.
তুমি- নিন্দার কাঁটা যতো বিধিয়েছ গায়!
আমি- ফুটিয়েছি ফুল তত হৃদয়ও শাখায়
তুমি- কাঁদিয়েছ দিয়ে যতো দহনও জ্বালা!
আমি- ভালবেসে আঁখিজলে গেঁথেছি মালা
আজ- তাই তুমি আমি যোজন যোজন দূর..
আনন্দ-গান হারিয়ে গেছে অন্তরে নাই সুর !!
sp
০৮.
আজ অবলীলায়..........
তোমার আমার বিরহের ধু-ধু প্রান্তরে-
চির বিচ্ছেদের দাবানল ছড়িয়ে দিলাম,
ঘৃণায়- অনির্বাণ জ্বলুক জন্ম-জন্মান্তরে !
sp
০৯.
নিরাময় হীন অশান্তি নিয়েও........
নিজের কাছে সৎ থাকার ........
সৎসাহস'টাকে তুমি যখন.........
আমার দুর্বলতা ভেবে.......
করুণা করো.......
আমি স্রেফ ভুলে যাই-
কে তুমি ?
দূর হও ....
sp
-১০.
আজ- আমার আকাশ মেঘলা তোমারও কি ?
আমি- আঁধারে পেতেছি চোখ তুমি দেখো কি ?
sp
-১১.
অকৃতজ্ঞ.....
গোলাপ হাঁসিয়া ঢলিয়া পড়ে
গর্বে মাটিরে ডাকিয়া বলে,
সৌরভ যত সে আমারি তরে
মোর দানে সুবাসিত হলে !
মুচকি হাঁসিয়া মাটি বলে ওরে
গর্ভে ধরেছি তোরে সমূলে !!
sp
-১২.
রানী'দের আক্ষেপ......!!!
(জনতা তোমরা এত বে-ঈমান কেন )?
তোমাদের কাছে পাই একবার- পাঁচ বছরে
(ভোট)! সে'টুকুও তোমাদের দোরে-দোরে
হ্যা- জোড় হাতে আঁচল পেতে ভিক্ষা করে !
আর আমরা ওরে !
এই পাঁচ বছরে তোমাদের কত কিছু দেই
গুনবে কি করে !
কারোর কুড়ি আঙ্গুলের বেশি তো নেই !
ক্ষুধা- মৃত্যু........অন্ধকার.......
এক জীবনে জনতা তোমার আর কি চাই ?
sp
-১৩.
কে বলেছে শান্তি নাই ?!
মার-কাট লুট-পাট গুম-খুন ভয়-ভীতি ভাবনায়
আহা! দিন গুলো বেশ যাচ্ছে কেটে যম-এ জনতায়
এই দেশে আর কি চাই ? !
sp
-১৪.
??....
বেদনার নীলাভ রং যায় কি ধোয়া !
দুই চোখের লোনা জলে ?
যাতনার অথৈ আঁধার যায় কি ছোঁয়া !
হৃদয় দিয়ে কোনো ছলে ?
sp
-১৫.
তোমার-আমার
সম্পর্কের অদৃশ্য সুতোয়.....
অনুভবের টান....
এতো টুকু-ও নেই আজকাল-
যে কোনো ছুতোয়....
বিচ্ছেদের বান....
বয়ে যাবে উত্তাল বেসামাল !
sp
No comments:
Post a Comment