February 28, 2016

-১৬.
কেউ কি আমায়...
এক চিলতে আলো এনে দিতে পারো ?
দিতে পারো একটি মুঠো রোদ্দুর ?
আমি সেই আলোর বায়ে রৌদ্র নায়ে
দেবো পাড়ি আঁধার ঘন সমুদ্দুর !!
sp
-১৭.
আমার মায়ের-
মুখের হাঁসি সোনার চেয়ে দামী,
তার দু'চোখে-
জল গড়ালেই আঁধার আসে নামি,
মা-র সোহাগে-
তৃষ্ণা মেটে যেন কাওসারে'রী পানি !
তার আঁচলে-
ভুবন আমার, আছে বেহেস্ত খানি !
sp
-১৮.
আজ.....
কালের ঝড়ে- ধুলি ধুসরিত হলো স্মৃতির মিনার !
তাই.....
সমাধি গড়ে- তুলি, স্মৃতি মুখরিত গানের বীণা'র !
sp
-১৯.
শেকড়ের সন্ধানে
বুকের জমিন......
খুঁড়ে চলি অবিরাম-
জানতে ইচ্ছে ভীষণ
অস্তিত্ব রক্ষার প্রশ্নে
কতটুকু/কতখানি
লড়াই প্রয়োজন !!
sp
-২০.
ত্থুঃ নিকুচি করি....
----------------------
চৌদিকে যখন আমার
নিকষ গহীন আঁধার
নিরেট প্রাচীর বাঁধার
নীরব ব্যথার পাহাড়
নিঠুর নিয়ম সওয়ার
নিথর কালের জোয়ার
নিয়তি বিমূখ বেজার..
নিয়তঃ লড়াই বাঁচার
নিভেছে প্রদীপ আশার
এদিকে তখনো তোমার
হয়নি সময় আসার..!!
এমন মিছে ভালোবাসার
মুখে আগুন হাজার বার !
sp
-২১.
দারস্থ 'বোধ' .......
"তুমিতো সতত ব্যস্ত সমস্ত
কর্ম যজ্ঞে রত তোমার হস্ত"
সেই তুমি সদা ভুখা-বিবস্ত্র-
জোটে না তোমারি অন্ন-বস্ত্র !
তুমি চিরদুঃখী কাঙাল অতি
তোমার এমন কি আর ক্ষতি !
যদি একটি বার দাঁড়াও রুখে
ছিনিয়ে নিতে অধিকার-বুকে
জ্বালাও আগুন,করো ছারখার
তোমার নেইতো কিছু হারাবার !!
sp
-২২.
অনর্থক ...............
মরছে মানুষ পড়ছে লাস কি যায় আসে তা'তে ?
মুর্খে-রা সব ছাই কেন দাও নিজের বাড়া ভাতে !!
পরে চোখে ঠুলি-মুখে লাগাম- কানে তুলো গুঁজে,
ঐ চুশীল সমাজ বোদ্ধা সেজে নির্দোষে দোষ খুঁজে-
এই আম জনতার নেই ক্ষমতা আবাল বে-সামাল
বুঝেই রানী-রা সব যা খুশি তাই করেন চিরকাল !!
sp
-২৩.
তুই কি আমার..... হবি ?
তুই কি আমার জানালা হবি ?
তোর্ গারদে মুখ ঠেকিয়ে---
মেলবো দু'চোখ আকাশ নীলে !
তুই কি আমার আকাশ হবি ?
তোর্ বুকের নীড়ে তারার ভীড়ে
ক্ষণ-জন্মা উল্কা হবো-
তুই কি আমার জমিন হবি ?
ঠাঁই হীনা এই উল্কা আমি
তোর্ পাথারে আছাড় খাবো-
তুই কি আমার পাহাড় হবি ?
তোর্ গভীরে জল চ্ছলাত চ্ছল-
উর্দ্ধ মূখী ঝরনা হবো
তুই কি আমার সাগর হবি ?
স্রোতস্বিনী নদী আমি.......
তোর্ জোয়ারে হারিয়ে যাবো !!
sp
-২৪.
?/ব্যাপার নাকি সত্যি !!
মিছে বলছি না একরত্তি ,
দেশ'টা নাকি আজকাল-
নাম নিয়েছে ডিজিটাল !!
কালো বিড়াল দেশ চালায়-
'শান্তি' নামের ইঁদুর পালায় !!
'অ' গুলো আজ কোমর বেঁধে-
যত সুখের মগজ খাচ্ছে রেধে !!
sp
-২৫.
<>-<>
আজ এই নববর্ষে.....
জীবনের মানে হোক দান-প্রতিদান !!
মুছে দিয়ে যত কষ্টের আঁখী লোর
সরিয়ে দুঃখের রাত- আনি ভোর
সবার সুখেতে হাঁসি দুঃখে কাঁদি
আপন করে সবে আপোনে বাঁধি
অনন্ত অমৃতের করি অনুসন্ধান !!
sp
-২৬.
"অযথা"
হাত বাড়িয়ে ঠায় দাঁড়িয়ে
যতোই থাকো
মুখে মিষ্টি হেঁসে ভালো বেসে
যতোই ডাকো
আর দেবো না ধরা তোমার
বাহু'র ডরে
ফিরবো নাতো আর কখনো
তোমার ঘরে !!
জানি ভুলে তুমি যেতেই পারো
কীর্তি তোমার
আজো তোমার দেয়া কষ্টে কাঁদে
হৃদয় আমার !!
sp
-২৭.
"সেই তুমি"
নিয়েছো শুধু আমার মন মন্দির হতে
প্রজ্জ্বলিত মোমের আলো- অন্ধকারের
দেয়াল ছুঁয়ে, একটু একটু করে এগিয়েছ
প্রাগৈতিহাসিক সরীসৃপের মতো-
কালান্তে পেয়ে মনি-কাঞ্চন অবশেষে
আমায় ছুঁড়ে ফেলেছো আঙ্গুলে ছ্যাঁকা
লেগেছে বলে- ফিরে চাওনি মোমের-
অগ্নিগর্ভো কোলে ক্রমে ক্রমে নিঃশেষ
হয়ে যাওয়া....
sp
-২৮.
ভুলেই গেছি ...
পেরিয়ে গেলো...
কত দিন মাস নাকি বছর
শিউলী ঘ্রাণে মাতানো শরৎ
নবান্নো উত্সবে মুখর হেমন্ত
উত্তুরে হাওয়া-ওম হীন শীত
কৃষ্ণচুড়া নিয়ে বাহারি বসন্ত
গ্রীষ্মের খরতাপ বৈশাখী ঝড়
শ্রাবণ ধারায় বরষা অঝোর
দক্ষিন জানালা খুলে
কখনো মনের ভুলে
চেয়ে দেখবার হয়নি অবসর !!
sp
-২৯.
যাহঃ......
কবিতা লিখবো বলে....
কাগজ কলম তৈরী
ফেরারী শব্দেরা আজ
'কল্পনা মন' বৈরী !
sp
-৩০.
ছোঁবে না আমায় !
হৃদয় নদীর কষ্ট জলে মন ধুয়েছি
বেদনার নিরেট খাঁজে
আয়াসের নিপাট ভাঁজে
খরা বুকের অন্তঃপুরে যত্নে থুয়েছি !
sp

No comments:

Post a Comment