-৭৬.
আপোষ-!!!
চেষ্টা করি ? ? ?
কেন ? কেন এমন হচ্ছে ?
দোষ কার ?
তোমার- নাকি আমার ?
কে বলে দেবে-
কে ভুল ? কে সঠিক ?
হয়তো তুমি- কিংবা আমি -
আমার জেদ'টা বেশি -
রাগ'টা তোমার-ও কম নয় !
চলো...
কিছুটা তুমি ছাড়ো - কিছুটা আমি
ছাড়ি তুমি - আমি দুজনেই.....
এমন পাগলামী !!
sp
-৭৭.
ঈদ-উল আয্হা বলছি...........
আছে অতিতের দুঃখ গ্লানী যত
কষ্ট-হতাশা আর বেদনা শত
ভুলে যাও আজ রেখ না মনে
এনো না গো জল চোখের কোণে
এসেছি নিয়ে আজ তোমাদের তরে
আনন্দ-হাঁসি-গান দু'টি হাত ভরে ||
sp
-৭৮.
আমি ভালোবাসি গান...
ভক্ত কবিতার ,
এ ধরায় যা কিছু সুন্দর
ভালো লাগে সব-ই তার |
sp
-৭৯.
তবু- হে বৃক্ষ মানব-
-------------------------------
"শুধু তোমাকেই ভালোবাসি"
কি এমন খতি ?
নাহয় আজ মনের ভুলেই
কিঞ্চিত বাড়ালে দু'হাত |
কতদিন ! কতদিন হলো -
ছুঁয়েও দেখনি আমায় ,
তুমি-ই বলো -
এ-ভাবে কি বেঁচে থাকা যায় ?
আজকাল ভাবলেশহীন-
দু'চোখে তোমার ভালো লাগা
কিংবা ভালোবাসা....
ঢেউ খেলে না মৃদুমন্দ |
উদার ললাটে বলিরেখা যেন
সযতনে এঁকেছে জীবনের -
মানচিত্র |
দাড়ি-গোঁফের অনায়াস -
বেড়ে ওঠা..ঢেকেছে বাঁকা ঠোঁটের
সু'চিকন হাসি অবলীলায় !
বটঝুরিদের সাথে পাল্লা দিয়ে
নেমেছে রুক্ষ অলক কাঁধ ছাড়িয়ে ,
অবয়বের সাথে মিল রাখতেই কি-
তোমার এই আপাদ মস্তক নির্লিপ্ততা ?
তবু হে বৃক্ষ মানব- তোমাকেই....
শুধু তোমাকেই ভালোবাসি আমি |
sp
-৮০.
মেনু.................
সকালে খেয়েছি ভরপেট গান
দুপুরে ভুরিভোজ গল্প-
বিকেলের নাস্তাটা সেরেছি ছড়ায়
রাতে খাবো কবিতা অল্প!
এই খেয়ে বেশ আছি নেই মোটে মন্দ
খেতে পারো যদি কারো থাকে মনে সন্দ ||
sp
-৮১.
তুমি কতটুকু/কি কার কাছে পেতে চাও
কিংবা আশা করো- তা না ভেবে-
-কাকে কতটুকু/কি দিতে পারো তাই নিয়ে ভাবো
এবং সাধ্যমত চেষ্টা করো-
সেই সঙ্গে-
তোমার ভাবনা টুকু ছড়িয়ে দাও সবার মাঝে-
অন্তত মানসিক প্রশান্তি থেকে কেউ তোমায়
বঞ্চিত করতে পারবে না ।
sp
-৮২.
"জানতে ইচ্ছে করে "
আজো কি ভালোবাসো বন্ধু
আজো কি সুখে হাসো বন্ধু
এখনো কি প্রাণ খুলে
গাও গান ব্যাথা ভুলে
আজো কি খুশিতে নাচো বন্ধু।
এখনো কি নিশিরাতে
হেঁটে চলো ফুটপাথে
সুখের জোয়ারে ভাসো বন্ধু ।
sp
-৮৩.
-তুমি-
এখন স্নিগ্ধ সকাল বেলা
শিশির চাদরে মোড়ানো পৃথিবী
একটু পরেই মুখরিত হবে চারিদিক
ব্যস্ততা আর কোলাহলে ,
তবু কেন বন্দী আমি স্মৃতির খাঁচায় !
কেন হৃদয় ভাঙ্গে বারে বার ,
কেন সেদিনের সুখানুভুতি এখনো কাঁদায় !
আমি বুঝি না এরকম হয় কিনা সবার।।
-আমি-
এরকম হয় "অনেকের"-
এই স্নিগ্ধ সকাল বেলার যে রূপ তুমি দেখেছ
বেরিয়ে এসো তার হাতছানিতে-
ভেঙ্গে পুরনো স্মৃতির বন্দী খাঁচা।
হৃদয়- সে কি কাঁচ-পাথর ?
যা ভাঙ্গবে সহজেই ?
সেদিনের সুখ টুকু সুখ নয় শুধু
সে তো পরশ মনি- ছোঁয়াও লক্ষ প্রাণে।
" কান্না " সে তো অত্যাচারীর ,
সে টুকুও রেখো যত্ন করে।
-তুমি বন্দী হবে কেন ?
সুনীল আকাশ-উত্তাল সমুদ্র আর
ঝড়ো হাওয়াকে ধরে রাখতে
পেরেছে কে কবে !
তুমি তো তা-ই
"অনেকের" হলে হবে- তোমার নয় ।
sp
-৮৪.
"তুমি নেই বলে বলে"
আজকাল আমার ভালো লাগে না
লাগেনা ভালো কিছু ,
পুরনো স্মৃতি গুলো কেন যে কাঁদায়
বারে বারে ডাকে পিছু ,
তুমি যখন পাশে ছিলে কথাগুলো
হয়ে যেতো গান।।
তোমায় নিয়ে ভাবনা গুলো
হতো গল্প - কবিতা
আজ তুমি নেই জীবনে আমার
বুকে জমে আছে অভিমান।।
ছন্দ হারা ছন্নছাড়া সব গল্প-কবিতা
হয় নাতো কিছু নির্মান।।
sp
-৮৫.
ভাল্লাগেনা-
-------------------------------------
ভাল্লাগেনা কিছু আমার ভাল্লাগেনা
রিক্ত এ মন ছন্নছাড়া
সিক্ত চোখে শ্রাবণ ধারা
হৃদয় জুড়ে বৈশাখী ঝড়
নিত্য কাঁপে অষ্ট প্রহর
আছি কোথায় যাব কোথা
বৃথাই খুঁজি যথা তথা
জীবন বীণার ছেঁড়া তারে সুর জাগেনা
ভাল্লাগেনা কিছু আমার ভাল্লাগেনা
sp
-৮৬.
ইয়া খোদা...
তোমারি মহিমা গা-ই
ইয়া রহিম...
তোমার তুলনা নাই
তুমি দয়াময় আমি ভিখারিনী
করো দয়া মোরে তুমি চিরদিন-ই
ইয়া কারীম...
করুণা তব যেন পাই
ক্ষমা করো মোরে অনুতাপী আমি
দয়ার সাগর তুমি অন্তর-যামী
ইয়া মালিক....
আর তো কিছু নাহি চাই
পথ হারা আমি পথ দেখাও
অন্ধ মনে মোর আলো জ্বালাও
ইয়া ইলাহী...
তোমারি পথে যেন যাই
sp
-৮৭.
"বন্ধু মনে রেখো.."
আজ যত টুকু সময় সম্ভব --
কাটিয়ে যাবো তোমাদের আসরে বনধু....
হোক তা সরবে কিংবা নিরব---
এ পথে আর চলা হবে কিনা.. এখনো বন্ধু
আমি তা জানি না----
না বলা কথা যতো
জমা হয়ে আছে শত
হয়তো রয়ে যাবে মনের গহনে
গুমরি কেঁদে যাবে নিরবে গোপনে
যদি কোন দিন ছুঁয়ে যায় বন্ধু...
মর্মর ধ্বনি লয়ে দক্ষিণা বাতাস
বুঝে নিও সে আমারি দির্ঘশ্বাস ।।
sp
-৮৮.
"আর কত !"
জীবন জুড়ে আষাড় শ্রাবন
জল ছুঁয়েছে মন
হৃদয় কোণে অথৈ আঁধার
থমকে গেছে ক্ষণ !
রিক্ত বুকে ঠাঁই নিয়েছে
কষ্ট কাঁটার মালা
সিক্ত চোখে তপ্ত অনল
বিষম ব্যথার জ্বালা !
sp
-৮৯.
আসোনি কাছে বাসোনি ভালো
রেখেছিলে দুরে আমাকে
বলোনি তো ভালো বাসো
ডাকোনি তো কাছে আসো
দিয়েছিলে শুন্যতা টাকে
দাওনি তুমি বরণ মালা
দিয়েছ আমায় শুধুই জ্বালা
কাঁদিয়েছ এই মনটাকে
দিয়েছ কেবল বেদনা শত
ঝরিয়েছ জল চোখে অবিরত
স্মৃতী তবু কেন ঘিরে থাকে ।।
sp
-৯০.
"শুধু দুজনে"
যে কথা এ মুখে বলতে পারিনি তারে
সে কথা লিখেছি গানের অলংকারে
মনের গহনে-সে ছিল যতনে
নিরবে গোপনে-ঘুমেতে স্বপনে
চকিত চরণে-আনত নয়নে
চলেছি দুজনে- সুদূর বিজনে
মধুর হাঁসিতে- সুরের বাঁশিতে
গানের ছন্দে - প্রানের আনন্দে
আকুল আশাতে- ব্যাকুল পিয়াসে
কত যে গিয়েছি প্রণয়ো অভিসারে ।।
sp
আপোষ-!!!
চেষ্টা করি ? ? ?
কেন ? কেন এমন হচ্ছে ?
দোষ কার ?
তোমার- নাকি আমার ?
কে বলে দেবে-
কে ভুল ? কে সঠিক ?
হয়তো তুমি- কিংবা আমি -
আমার জেদ'টা বেশি -
রাগ'টা তোমার-ও কম নয় !
চলো...
কিছুটা তুমি ছাড়ো - কিছুটা আমি
ছাড়ি তুমি - আমি দুজনেই.....
এমন পাগলামী !!
sp
-৭৭.
ঈদ-উল আয্হা বলছি...........
আছে অতিতের দুঃখ গ্লানী যত
কষ্ট-হতাশা আর বেদনা শত
ভুলে যাও আজ রেখ না মনে
এনো না গো জল চোখের কোণে
এসেছি নিয়ে আজ তোমাদের তরে
আনন্দ-হাঁসি-গান দু'টি হাত ভরে ||
sp
-৭৮.
আমি ভালোবাসি গান...
ভক্ত কবিতার ,
এ ধরায় যা কিছু সুন্দর
ভালো লাগে সব-ই তার |
sp
-৭৯.
তবু- হে বৃক্ষ মানব-
-------------------------------
"শুধু তোমাকেই ভালোবাসি"
কি এমন খতি ?
নাহয় আজ মনের ভুলেই
কিঞ্চিত বাড়ালে দু'হাত |
কতদিন ! কতদিন হলো -
ছুঁয়েও দেখনি আমায় ,
তুমি-ই বলো -
এ-ভাবে কি বেঁচে থাকা যায় ?
আজকাল ভাবলেশহীন-
দু'চোখে তোমার ভালো লাগা
কিংবা ভালোবাসা....
ঢেউ খেলে না মৃদুমন্দ |
উদার ললাটে বলিরেখা যেন
সযতনে এঁকেছে জীবনের -
মানচিত্র |
দাড়ি-গোঁফের অনায়াস -
বেড়ে ওঠা..ঢেকেছে বাঁকা ঠোঁটের
সু'চিকন হাসি অবলীলায় !
বটঝুরিদের সাথে পাল্লা দিয়ে
নেমেছে রুক্ষ অলক কাঁধ ছাড়িয়ে ,
অবয়বের সাথে মিল রাখতেই কি-
তোমার এই আপাদ মস্তক নির্লিপ্ততা ?
তবু হে বৃক্ষ মানব- তোমাকেই....
শুধু তোমাকেই ভালোবাসি আমি |
sp
-৮০.
মেনু.................
সকালে খেয়েছি ভরপেট গান
দুপুরে ভুরিভোজ গল্প-
বিকেলের নাস্তাটা সেরেছি ছড়ায়
রাতে খাবো কবিতা অল্প!
এই খেয়ে বেশ আছি নেই মোটে মন্দ
খেতে পারো যদি কারো থাকে মনে সন্দ ||
sp
-৮১.
তুমি কতটুকু/কি কার কাছে পেতে চাও
কিংবা আশা করো- তা না ভেবে-
-কাকে কতটুকু/কি দিতে পারো তাই নিয়ে ভাবো
এবং সাধ্যমত চেষ্টা করো-
সেই সঙ্গে-
তোমার ভাবনা টুকু ছড়িয়ে দাও সবার মাঝে-
অন্তত মানসিক প্রশান্তি থেকে কেউ তোমায়
বঞ্চিত করতে পারবে না ।
sp
-৮২.
"জানতে ইচ্ছে করে "
আজো কি ভালোবাসো বন্ধু
আজো কি সুখে হাসো বন্ধু
এখনো কি প্রাণ খুলে
গাও গান ব্যাথা ভুলে
আজো কি খুশিতে নাচো বন্ধু।
এখনো কি নিশিরাতে
হেঁটে চলো ফুটপাথে
সুখের জোয়ারে ভাসো বন্ধু ।
sp
-৮৩.
-তুমি-
এখন স্নিগ্ধ সকাল বেলা
শিশির চাদরে মোড়ানো পৃথিবী
একটু পরেই মুখরিত হবে চারিদিক
ব্যস্ততা আর কোলাহলে ,
তবু কেন বন্দী আমি স্মৃতির খাঁচায় !
কেন হৃদয় ভাঙ্গে বারে বার ,
কেন সেদিনের সুখানুভুতি এখনো কাঁদায় !
আমি বুঝি না এরকম হয় কিনা সবার।।
-আমি-
এরকম হয় "অনেকের"-
এই স্নিগ্ধ সকাল বেলার যে রূপ তুমি দেখেছ
বেরিয়ে এসো তার হাতছানিতে-
ভেঙ্গে পুরনো স্মৃতির বন্দী খাঁচা।
হৃদয়- সে কি কাঁচ-পাথর ?
যা ভাঙ্গবে সহজেই ?
সেদিনের সুখ টুকু সুখ নয় শুধু
সে তো পরশ মনি- ছোঁয়াও লক্ষ প্রাণে।
" কান্না " সে তো অত্যাচারীর ,
সে টুকুও রেখো যত্ন করে।
-তুমি বন্দী হবে কেন ?
সুনীল আকাশ-উত্তাল সমুদ্র আর
ঝড়ো হাওয়াকে ধরে রাখতে
পেরেছে কে কবে !
তুমি তো তা-ই
"অনেকের" হলে হবে- তোমার নয় ।
sp
-৮৪.
"তুমি নেই বলে বলে"
আজকাল আমার ভালো লাগে না
লাগেনা ভালো কিছু ,
পুরনো স্মৃতি গুলো কেন যে কাঁদায়
বারে বারে ডাকে পিছু ,
তুমি যখন পাশে ছিলে কথাগুলো
হয়ে যেতো গান।।
তোমায় নিয়ে ভাবনা গুলো
হতো গল্প - কবিতা
আজ তুমি নেই জীবনে আমার
বুকে জমে আছে অভিমান।।
ছন্দ হারা ছন্নছাড়া সব গল্প-কবিতা
হয় নাতো কিছু নির্মান।।
sp
-৮৫.
ভাল্লাগেনা-
-------------------------------------
ভাল্লাগেনা কিছু আমার ভাল্লাগেনা
রিক্ত এ মন ছন্নছাড়া
সিক্ত চোখে শ্রাবণ ধারা
হৃদয় জুড়ে বৈশাখী ঝড়
নিত্য কাঁপে অষ্ট প্রহর
আছি কোথায় যাব কোথা
বৃথাই খুঁজি যথা তথা
জীবন বীণার ছেঁড়া তারে সুর জাগেনা
ভাল্লাগেনা কিছু আমার ভাল্লাগেনা
sp
-৮৬.
ইয়া খোদা...
তোমারি মহিমা গা-ই
ইয়া রহিম...
তোমার তুলনা নাই
তুমি দয়াময় আমি ভিখারিনী
করো দয়া মোরে তুমি চিরদিন-ই
ইয়া কারীম...
করুণা তব যেন পাই
ক্ষমা করো মোরে অনুতাপী আমি
দয়ার সাগর তুমি অন্তর-যামী
ইয়া মালিক....
আর তো কিছু নাহি চাই
পথ হারা আমি পথ দেখাও
অন্ধ মনে মোর আলো জ্বালাও
ইয়া ইলাহী...
তোমারি পথে যেন যাই
sp
-৮৭.
"বন্ধু মনে রেখো.."
আজ যত টুকু সময় সম্ভব --
কাটিয়ে যাবো তোমাদের আসরে বনধু....
হোক তা সরবে কিংবা নিরব---
এ পথে আর চলা হবে কিনা.. এখনো বন্ধু
আমি তা জানি না----
না বলা কথা যতো
জমা হয়ে আছে শত
হয়তো রয়ে যাবে মনের গহনে
গুমরি কেঁদে যাবে নিরবে গোপনে
যদি কোন দিন ছুঁয়ে যায় বন্ধু...
মর্মর ধ্বনি লয়ে দক্ষিণা বাতাস
বুঝে নিও সে আমারি দির্ঘশ্বাস ।।
sp
-৮৮.
"আর কত !"
জীবন জুড়ে আষাড় শ্রাবন
জল ছুঁয়েছে মন
হৃদয় কোণে অথৈ আঁধার
থমকে গেছে ক্ষণ !
রিক্ত বুকে ঠাঁই নিয়েছে
কষ্ট কাঁটার মালা
সিক্ত চোখে তপ্ত অনল
বিষম ব্যথার জ্বালা !
sp
-৮৯.
আসোনি কাছে বাসোনি ভালো
রেখেছিলে দুরে আমাকে
বলোনি তো ভালো বাসো
ডাকোনি তো কাছে আসো
দিয়েছিলে শুন্যতা টাকে
দাওনি তুমি বরণ মালা
দিয়েছ আমায় শুধুই জ্বালা
কাঁদিয়েছ এই মনটাকে
দিয়েছ কেবল বেদনা শত
ঝরিয়েছ জল চোখে অবিরত
স্মৃতী তবু কেন ঘিরে থাকে ।।
sp
-৯০.
"শুধু দুজনে"
যে কথা এ মুখে বলতে পারিনি তারে
সে কথা লিখেছি গানের অলংকারে
মনের গহনে-সে ছিল যতনে
নিরবে গোপনে-ঘুমেতে স্বপনে
চকিত চরণে-আনত নয়নে
চলেছি দুজনে- সুদূর বিজনে
মধুর হাঁসিতে- সুরের বাঁশিতে
গানের ছন্দে - প্রানের আনন্দে
আকুল আশাতে- ব্যাকুল পিয়াসে
কত যে গিয়েছি প্রণয়ো অভিসারে ।।
sp
No comments:
Post a Comment