February 28, 2016

-৩১.
হেই !সুযোগ পেলেই যখন তখন
মন ছুঁয়ে যাও !
কারণ খোঁজার ধার ধারো না !
হাতছানি দাও !
sp
-৩২.
ক্ষান্ত হবো ? কেন ?
ক্লান্ত বুঝি ?
নাকি ভয় পেয়েছো ?
সাত সকালেই ?
কীর্তি যতো-নষ্ট ক্ষত
ভুলেই গেছো ?
কষ্ট দিয়ে মলম প্রলেপ ?
sp
-৩৩.
"যোগ-বিয়োগ"
ভেবোনা ! একাকী প্রয়াসী স্বপ্নের হাত ধরে
হেটেছি এতটা পথ যে.....
আর যাই হোক অর্জন...
অন্তত তোমায় ঝেড়ে ফেলে পথের ধুলোয়
অনায়াসে করেছি বর্জন ...
চাল চুলোহীন নির্ভার আজ নিরুদ্ধ গতিময়
সুখ্স্নানে যাপিত জীবন.....
কুট কাচালি আবর্জনাময় নিঃস্বর্গ তোমার
পদাঘাতে করেছি বিলীন....!!
sp
-৩৪.
হেই ....
কি ভেবেছ ?
মন পেয়েছ ?
সস্তা দরে-বস্তা ভরে
গুদাম ঘরে-অনাদরে
রাখবে ফেলে-অবহেলে ?
যাঃ ....
দেখনা ছেলে
দু'চোখ মেলে
দু'হাত ভরা-গোবর পোরা
নয়ন ঝরা-বন্যা ধারা
দহন জ্বালা-কাঁটার মালা
দিলেম তোরে-উজাড় করে
রাখিস মনে-এই জীবনে
যার যেমন চাওয়া তেমন মেলে !!
sp
-৩৫.
?
তুমি আজ
সৃষ্টি ছাড়া
বাঁধন হারা
এমন হলে
কেমন করে ?
ফেলো বাজ
আঁধার ঘেরা
মনের ডেরা
বেদম জ্বলে
হৃদয় পোড়ে !
sp
-৩৬.
তোকে ছাড়া আজ আমার/
এই পৃথিবীতে বেঁচে থাকার/
ইচ্ছে তো করবে না আর/
কিছু ভেবে পাইনা তো কুল/
সবটাতে হয়ে যায় ভূল/
কি যে করি তুমি বলোনা/
নিয়তীর এ কি ছলনা/
বার বার কেন যে কাঁদায়/
চোখে জল ঝরে শুধু হায়/
এ জ্বালার শেষ হবে কিনা/
এখনো আমি জানি না/
কেন তুমি এলে অবেলায়/
মন কাঁদে কি যে বেদনায়/
জানি তোমাকে পাওয়া হবে না/
তুমি চিরকাল পাশে রবে না/
তুমি অন্যের হবে এক দিন/
শুধু ব্যাথা নিয়ে বুকে চিরদিন/
আঁখী জলে আমি ভাসবো/
মিছে সুখে ম্লান হাসবো/
মাথা রেখে তোমার বুকে/
আর কেউ ঘুমাবে সুখে/
একাকিনি আমি যে শুধু/
প্রাণহীন এক মরু ধু-ধু/
হয়ে এই ধুলিরো ধরায়/
বেঁচে রবো হয়ে মৃতপ্রায়/
এ বাঁচা চাই না তো আমি/
মরণ আসুক ত্বরা নামি/
থেমে যাক হৃদয়ের গান/
হোক বৃথা-জীবনের অবসান ||
sp
-৩৭.
গর্ধব !!
আমার হাঁসি ধরায় জ্বালা
তোমার মাখন গা-য়
নুন মরিচ-এর ছিটা যেন
পড়লো কাটা ঘা-য় !
আমার সুখে তিক্ত তোমার
বেজার মলিন মন
যেন অগ্নিগিরির তপ্ত লাভা
পোড়ায় মাটির ধন
ইচ্ছে জাগে তেমনি আমায়
পুড়িয়ে করে ছাই !
উড়িয়ে দেবে উদাস হাওয়ায়
দেখবে আমি নাই ?!
তোমার এমন আশার গুড়ে
বালি হয়ে আমি
দেখবে কেমন ঘুচিয়ে দেব
সমস্ত পাগলামী !
sp
-৩৮.
সাক্ষি ইতিহাস................
তোদের...
তো কোনো দোষ নেই
ওরে...
তোরা তো বড়ই নিস্পাপ
দোষ ছিলো..
ঐ গর্ভধারিনী-র
আর...
যারা ছিলো তোদের বাপ
তোরা তো..
হলি অতি, অবলা-নরম
তোদের..
মা-বাপ বড় ছিলো বে-শরম
তোরা যে..
সদাই ধোওয়া তুলশী পাতা
যত...
নষ্টের গোড়া তোদের মা-বাবা
sp
-৩৯.
বন্ধু'রা ..................
আজ তোমাদের ভালবাসার
পরশ পাথর ছুঁয়ে
রাঙলো হৃদয় কষ্ট মনের
যাচ্ছে যেন ধুয়ে
কেমন করে শুধবো বলো
তোমাদের এই ঋৃণ
সবাই অনেক ভালো থেকো
কাটুক সুখে দিন |
sp
-৪০.
দেশে-
দুই বুড়ি'তে ঝগড়া করে
পথের মানুষ কেবল মরে
কেউ ভাবে না কারো কথা
কেউ রাখে না মান
দেশটা যেন ওদের কেনা
পিতা-পতি'র দান !!
sp
-৪১.
জীবনের মানে হোক দান-প্রতিদান
মুছে দিয়ে কষ্টের আঁখী লোর
সরিয়ে দুঃখের রাত আনি ভোর
সবার সুখেতে হাঁসি দুঃখে কাঁদি
আপন করে সবে আপোনে বাঁধি
অনন্ত অমৃতের করি অনুসন্ধান |
sp
-৪২.
দেবদূত...
অন্ধকারের বন্ধ খাঁচায়
মরণ দুয়ার খুলে
নিরব নিথর প্রানহীনা এক
আপন জীবন ভুলে
রুদ্ধ শ্বাসে অপেক্ষাতে
কাল গুনেছে শুধু
নিরাশার ঐ আঁধার পানে
বক্ষে মরু ধুধু
জানি না তুই কোথায় ছিলি
কোন্ স্বর্গে বাস
হঠাৎ হাওয়ায় উড়ে এলি
ফিরিয়ে দিলি শ্বাস
আপন হাতে মুছিয়ে দিলি
মলিন চোখের জল
ব্যাথার আঁধার সরিয়ে দিলি
আনলি আলোর ঢল ||
sp
-৪৩.
অন্তর্নিহিত অনন্ত অপেক্ষার
অসহ্য অনল অনির্বাণ জ্বলে
জরাগ্রস্থ জীবনের জীর্ণ জঠর
অকাল অধঃপতনের অতল তলে !!
sp
-৪৪.
"অদ্ভুতুড়ে"
"ঘোড়ার ডিমে" 'তা' দিয়েছে "বকচ্ছপের" মাসি
তাইনা দেখে "রামগড়ুরের" ছানার ঠোঁটেও হাসি,
"হাঁসজারু" সব পেঁকপেকিয়ে চলছে দলে দলে ,
অনেক দিনের ইচ্ছে নাকি কাটবে সাঁতার জলে ,
"টেঁশগরুটা" সাজবে রাখাল এই করেছে পণ ,
বাজিয়ে বাঁশি রাজকন্যার জয় করবে মন ,
কান্ড দেখে "সত্যি"গুলো পালায় অচিন পুরে ,
"মিথ্যে"রা সব জোট বেঁধেছে যাচ্ছে মাথা ঘুরে ||
sp
-৪৫.
আহ্বান.........
চল্ রে সবাই জোর কদমে
চল্ এগিয়ে চল্
ঊষার রবী-র রাঙা আলোয়
নবীন কিশোর দল
সোনার বাংলা সোনার মতন
তুলবি তোরা গড়ে
দুঃখী জনের দুঃখ নাসি
সুখে দিবি ভরে
এই দেশের-ই গরব তোরা
তোরাই আশা-র রবী
সবার মুখে ফুটবে হাঁসি
মানুষ যেদিন হবি ||
sp -

No comments:

Post a Comment