দেখে যাও.....
অহঙ্কারী ঐ
সাগর'টা মরে গেছে.... প্রথমে শুকিয়ে কাঠ
প্রবল খরায় তৃষ্ণার্ত ছিলো....বেচারা !!
মন্বন্তরের দহন বুকে নিয়ে ক্রমাগত শুকিয়ে
নিঃস্ব মরুময় ! কঙ্কালসার অবয়ব জুড়ে-
দৈন্যতার শৈল্পিক আভরণ !
কি কারণ ..কি কারণ ?
সে অনেক কথা...
দিনকে দিন নাকি.... শা.....র দম্ভ আরো ...
ধরাকে সরা জ্ঞানে ধরাশায়ি....
হুমম- বোঝেনি নাদান...
বাপের-ও বাপ আছে.....
ধর্মের কল বাতাসে নড়ে !!
পাহাড়-টাকে ছুঁতে চেয়েছিল...
ভেঙ্গে চুরে ভাসাতে চেয়েছিল !!
যাহ- তাই কি হয় ?
পাহাড় তার দৌরাত্ম দেখে....
ঠোঁট টিপে হেসেছিল খানিক'টা !
তারপর ?
বুকের ফোয়ারা ঝরনা'টাকে....
বুকেই আটকে রাখলো.....
আর নদী ?
শুনেছি সে-ও জ্বলছে চিতায়...
নিয়েছে সহমরণ !!
--------------------------------
সেই যে গল্পটা শুরু হয়েছিল-
যা শেষ হয়নি আজও ...
অহংকারী সাগর'টা মরেছিল
সাথে সোহাগিনী নদীও ...
পাহাড়ের বুকে চাপা ঝরণার জল
গুড়গুড় হাঁকডাকে কাঁদে অবিরল
জলেরও তৃষ্ণা আছে বোঝেনি অচল
কিরীট- (যা রশ্মি বিকিরণ করে)
অম্বু - জল
No comments:
Post a Comment