May 13, 2016

-দেখে যাও.....অহঙ্কারী ঐ
সাগর'টা মরে গেছে.... প্রথমে শুকিয়ে কাঠ
প্রবল খরায় তৃষ্ণার্ত ছিলো....বেচারা  !!
মন্বন্তরের দহন বুকে নিয়ে ক্রমাগত শুকিয়ে
নিঃস্ব মরুময় ! কঙ্কালসার অবয়ব জুড়ে-
দৈন্যতার শৈল্পিক আভরণ !

-কি কারণ ..কি কারণ ?
সে অনেক কথা...
দিনকে দিন নাকি.... শা.....র  দম্ভ আরো ...
ধরাকে সরা জ্ঞানে ধরাশায়ি....
হুমম- বোঝেনি নাদান...
বাপের-ও বাপ আছে..... 
ধর্মের কল বাতাসে নড়ে !!
পাহাড়-টাকে ছুঁতে চেয়েছিল...
ভেঙ্গে চুরে ভাসাতে চেয়েছিল !!
-যাহ- তাই কি হয় ?
-পাহাড় তার দৌরাত্ম দেখে....
ঠোঁট টিপে হেসেছিল খানিক'টা !
-তারপর ?
-বুকের ফোয়ারা ঝরনা'টাকে....
বুকেই আটকে রাখলো.....
-আর নদী ?
-শুনেছি সে-ও জ্বলছে চিতায়...
নিয়েছে সহমরণ !!  
--------------------------------
সেই যে গল্পটা শুরু হয়েছিল-
যা শেষ হয়নি আজও ...
অহংকারী সাগর'টা মরেছিল
সাথে সোহাগিনী নদীও ...
তারপর ?
পাহাড়ের বুকে চাপা ঝরণার জল
গুড়গুড় হাঁকডাকে কাঁদে অবিরল
জলেরও তৃষ্ণা আছে বোঝেনি অচল !
অবশেষে একদিন দ্রোহ নিয়ে বুকে
গিরি ভেদী উছলিয়া উঠে উর্দ্ধমুখে
পড়ে অদ্রি পদতলে আছাড়িয়া সুখে !
 নগ- নন্দিনী হিয়া প্রেম পিপাসায়
ধরণীর বুক চিরে ঢেউ তুলে ধায়
পারাবার পানে ছুটে মিলন আশায় !!
sp 
    

No comments:

Post a Comment