কি বুঝলি ?
------------------------------------------
তোর দেয়া মিথ্যে কলঙ্ক
ভেবেছিলি আমায় অকূলে ভাসিয়ে নেবে ?
মিথ্যের ওজন বড় হালকা রে-
স্রেফ ধুলোর মতই সে ঝরে গেছে
সত্যের দমকা হাওয়ায়-
আছড়ে পড়েছে গিয়ে তোর'ই দাওয়ায় !
তোর দেয়া নির্মম আঘাত
ভেবেছিলি আমার মন ভেঙে গুড়িয়ে দেবে ?
আমার মনের নাগাল না পেয়ে দেখ
সে আঘাত বুমেরাং হয়ে আজ-
ক্ষত বিক্ষত করেছে তোর'ই
হৃদয় সিংহাসন ! কি বুঝলি ?
sp
------------------------------------------
তোর দেয়া মিথ্যে কলঙ্ক
ভেবেছিলি আমায় অকূলে ভাসিয়ে নেবে ?
মিথ্যের ওজন বড় হালকা রে-
স্রেফ ধুলোর মতই সে ঝরে গেছে
সত্যের দমকা হাওয়ায়-
আছড়ে পড়েছে গিয়ে তোর'ই দাওয়ায় !
তোর দেয়া নির্মম আঘাত
ভেবেছিলি আমার মন ভেঙে গুড়িয়ে দেবে ?
আমার মনের নাগাল না পেয়ে দেখ
সে আঘাত বুমেরাং হয়ে আজ-
ক্ষত বিক্ষত করেছে তোর'ই
হৃদয় সিংহাসন ! কি বুঝলি ?
sp
No comments:
Post a Comment