May 29, 2016

( ভুল-শুদ্ধ  ভালো-মন্দ মিলিয়েই সৃষ্টি জগৎ-
-এক একজন লেখকও এক প্রকারের স্রষ্টা )

ভালো কিছু অল্পেই ভালো এই অল্প ভালোটুকু পেতে গিয়ে ...
কত শত মন্দকে যে আত্ম বিসর্জন দিতে হয় /হয়েছে ...
সে খবর কয় জনে রাখে ?
সম্প্রতি- অনেক বোদ্ধা বলেন... আজকাল সবাই লেখক/কবি
হতে চায়- ভূরি ভূরি ছাইপাশ লিখে ভরিয়ে ফেলছে ফেসবুকের
ওয়াল- অসংখ্য আজেবাজে না লিখে- ভালো অল্প কিছু লিখলেই
তো হয়... পৃথিবীতে স্বনামধন্য অনেক কবি সাহিত্যিক আছেন/
ছিলেন যাঁরা - পাঠের অযোগ্য শত শত নয় একটা দুটো লিখেই
জগতে স্থান করে নিয়েছেন-
আমি এই সকল বোদ্ধাজনের প্রতি যথাযথ সন্মান রেখেই বলছি-
ফেসবুক সার্বজনীন হওয়ার আগে পর্যন্ত যিনি/যাঁরা লেখার জগতে
একটা স্থান করে নিয়েছিলেন/নিয়েছেন তাঁরা অসংখ্য ছাইপাশ যে--
লিখেননি তা কি বলা সম্ভব ? কাগজে তো আর ছাইপাশ ছাপানো যেত
না... কলমের কান্না কাগজের বুকে ঢেউ তুলেই ক্ষান্ত হতো.. এখন যে
যা-ই লিখুক সঙ্গে সঙ্গেই সেটা লোক সন্মুখে তুলে ধরতে পারছে  ভালো
মন্দ যাচাই বাছাইয়ের সুযোগ হাতের নাগালে... ভালো টুকু গ্রহণ করে
মন্দ'টাকে বর্জন করলেই হয়... যারা লিখছে তারা তো তাদের মনের
মাধুরী টুকু ঢেলে দিয়েই লিখছে.. মন্দ লেখকের সুনাম করতে না পারি
তাই বলে বদনাম করে... নিরুত্সাহিত নাইবা করলাম ... কে বলতে
পারে এই লেখকদের মধ্য হতেই কোনো কোনো লেখকের কিছু সৃষ্টি..
অসংখ্য মানুষের হৃদয় স্পর্শ করবে কি না- হয়ে উঠবে কি না কোনো
লেখা... সমাজ বদলের হাতিয়ার ?
কারো কারো রচনা- আপনার পছন্দ না হলে... সযত্নে এড়িয়ে যান.. খুব
বেশি অপছন্দ হলে... সেই লেখককে আনফ্রেন্ড করুন- অসহ্য বোধ করলে
ব্লক করুন - সমস্যা কোথায় ? স্বয়ং সৃষ্টিকর্তার সৃষ্টির দিকে তাকিয়ে দেখুন
সুন্দর/কুত্সিতের কেমন সমাহার !
sp
২৯/০৫/২০১৬ 

No comments:

Post a Comment