ভাবি নাতো কে কী বলে
-----------------------
করিতে পারি সব কাজ
নাই ভয় নাই লাজ
সংশয়ে সংকল্প নাহি টলে
ভাবি নাতো কে কী বলে
গোপনে কভু না থাকি
আপোনারে নাহি ঢাকি
সন্মুখে চরণ সদা চলে
ভাবি নাতো কে কী বলে
হৃদয়ে বুদ বুদ মত
উঠে শুভ্র চিন্তা কত
বলি সব প্রয়োজন হলে
ভাবি নাতো কে কী বলে
কাঁদে এই প্রাণ যবে
আঁখি সযতনে শুষ্ক রাখি
ভাসি না নয়নের জলে
ভাবি নাতো কে কী বলে
একটি স্নেহের কথা
প্রশমিতে পারে ব্যথা
এড়িয়ে যাই না কোনো ছলে
ভাবি নাতো কে কী বলে
মহৎ উদ্দেশ্যে যবে
এক সাথে মিলে সবে
মিশিয়া যাই সেই দলে
ভাবি নাতো কে কী বলে
(কামিনী রায়ের "পাছে লোকে কিছু বলে" কবিতার পজিটিভ বর্ণনা )
No comments:
Post a Comment