May 15, 2016

অমোঘ মৃত্যু !!
তুমি এসেছ বার বার-
নিঃশব্দে- স্পর্শবিহীন...
কত রূপে শত বার
অবসর হয়নি চেনার-
উনুনে আগুন হয়ে -
পুড়িয়ে দিয়েছ হাত !
অঝোর শ্রাবণ জলে-
ভিজিয়ে এনেছ জ্বর !
কাশি হাঁফানি দিয়ে
করেছো শ্বাসরোধ !
হাইপ্রেসার হার্ট ব্লক
ব্রেন স্ট্রোক দিয়ে
বুকে টেনে নিতে
চেয়েছ অনিবার !
তুমি নিয়ত সঙ্গি
বোঝাতে-
চুলে ধরিয়েছ পাক
দিয়েছ -
নড়বড় করে দাঁত
দেখেও বুঝিনি আমি-
উপেক্ষা করেছি তোমায় !
নাকি ভয় পেয়ে-
সতত অস্বীকার করেছি ?
sp         


No comments:

Post a Comment