February 1, 2015


একটু জাগিয়ে দেনা !!
---------------------------------------------------
ওরে তোরা সব- অংকে কাঁচা এতো কেন জনগণ ?
ভেবে একবার দেখ- তোরা নাকি ওরা বেশি জন ?
কত আর মরবি'রে সব জ্বলে-পুড়ে খেয়ে গুলি-বিষে !
আর কতকালে কি যাতনা পেলে ফিরে পাবি দিশে ?
খুঁজে ফিরি অলি-গলি কোথা একাত্তরের মুক্তি সেনা ?
অতল অন্তরে আছে ঘুম-ঘোরে একটু জাগিয়ে দেনা !!
----------------------------------------------------
সুলতানা পারভীন

আজকাল সব মানুষ গুলো
কেমন যেন অন্য রকম !!
বনের পশুরা'ও লাজে মরে
দেখে তাদের রকমসকম !!
মানুষ- হয়ে মারছে মানুষ !!
কিসের লোভে করছে এমন
হলো ধর্ম কর্মে ক্ষিপ্ত বেহুশ




  

No comments:

Post a Comment