February 28, 2015

দাদা ভাই
গলা ফাটা চিত্কার
লাগেনা তো ভালো আর
যেন দিনে দিনে হই বাক শুন্য
ভালো নাই
ভীত মন- ভাবনায়
কত অনাচার দেখে যায়
ঘোর তমসায় হিয়া পরিপূর্ণ !!
সু-পা

মাগো মা- ওগো মা-
হায় ! মোদেরে কেন্ মাগো তোরা 
বাঁচতে দিলি না !
মাগো- তোরা থাকিস অট্রালিকায় কত- চামচা পুষিস মোদের টাকায়
ওরা পোড়ায় মাগো পেট্রল বোমায়
খবর নিলি না !
মাগো- হাওয়ায় হাওয়ায় রটে খবর
খুঁড়িস্- তোরা'ই নাকি মোদের কবর
ওমা- এবার বেশ বুঝেছি কভু তোরা
মানুষ ছিলি না !!
সু-পা

 

No comments:

Post a Comment