February 25, 2015

বিতর্কের বিষয়'টা যখন.... “ সাধারণ লোকও মহৎ কাজ করতে পারে ”
আমি পক্ষেই বলবো ...হ্যা নিঃসন্দেহেই সাধারণ লোকও মহৎ কাজ
করতে পারে...এবং সেটা তারা করে কোনো রকম বিনিময় প্রত্যাশা
না করেই ...হৃদয়ের ঐকান্তিক চাওয়া থেকে...আর সেই মহৎ কর্ম যখন
সংখ্যাগরিষ্ঠের উপকার সাধন করে তখন সেই সাধারণ লোকটি'ই
সর্বসাধারণের নিকট অসাধারণ হয়ে ওঠে... কেউ-ই অসাধারণত্ব নিয়ে
জন্মগ্রহণ করে না। এক একটি মহৎ কর্ম-ই তাকে অসাধারণ করে তোলে।
তাই  নির্দ্বিধায় বলা যায়.... সাধারণ লোকও মহৎ কাজ করতে পারে।
ধন্যবাদ।

হে বিধাতা-
তোমার দুনিয়াতে কি একটাও মানুষ নাই ?
তবে আজ-
দুনিয়া জ্বালিয়ে পুড়িয়ে তুমি করে দাও ছাই !!
sp

তাই তো বলি...!!
কেন ঐ শিমুল পলাশ এতো লাল !
তারা আমারি- 
হৃদয়ের রক্তে এনেছে বসন্ত কাল !
রাতের রানী-
রজনীগন্ধা কেন সফেদ বসন তার !
আজ বুঝেছি-
দিয়েছে রং জলাঞ্জলি কষ্টে আমার !
সু-পা

ঐ নীতিহীন মানুষের মুখে যখন
নীতি কথার ফুলঝুরি ছোটে....
ইচ্ছে করে- বড় ইচ্ছে করে তখন
শত জুতা মারি পশ্চাদ পটে....
sp

কি বিচিত্র জগৎ....!!
যখন জ্ঞান বিজ্ঞানের চর্চায়- পরিচর্যায়
সভ্যতার চরম শিখরের দিকে ধাবমান....
কালের গতিকে বুড়ো আঙ্গুল প্রদর্শনের
দুঃসাহসিক অভিযানে ব্যপৃত মনুষ্য প্রজাতি।
তখন'ও সৃষ্টির সেরা শ্রেষ্ঠত্বের দাবিদার
এই প্রজাতিরই একটি অংশ প্রতিক্রিয়াশীল
নিয়ত... আদিম বর্বরতা ফিরিয়ে আনতে
ব্যস্ত-সমস্ত প্রয়াসে লিপ্ত।
লজ্জা রাখবার জায়গা নেই ... ধরণী তুমি
দ্বিধাবিভক্ত হও..আপোনায় করি সমাহিত !!
সু-পা

কাঁদিসনা রে মন
তুই থামিসনা চরণ
পথের হদিস পথেই পাবি
না নামলে পথে সব হারাবি !! 
আর কতকাল রইবি পড়ে 
মুখ থুবড়ে বন্ধ ঘরে
খোল রে আগল
বদ্ধ পাগল
জয় করে
নে- অচিন ভূবন !!
সু-পা

নিয়েছে হাতে আজ বিচারের ভার
অবিচারী যত সব বড় গুনাহগার
সততা'রা নতমুখে নিয়েছে বিদায়
ন্যায়বোধ মরে- শুধু বাঁচে অন্যায়
অসতের দাপটে সত্যে'রা ছারখার !!
হারিয়েছে পথ যত আলোক আশার
সু-পা

ঠিক নাকি ভুল ?
হ্যা-তুমি পুরুষ আমি নারী
এক ঠিকানায় বসত বাড়ি
তোমার সঙ্গে আমার লড়াই
মানায় নাকি ? বলো মানায় ?
তুমি যাহা আমিও তাই 
আমি বিনে তুমিও নাই
যেমন করে
এক আকাশের ছায়াতলে
লক্ষ তারার প্রদীপ জ্বলে
তেমনি মোরা
মিলে সকল নারী পুরুষ
এক জগতে এক'ই মানুষ
নই ছোট কেউ কিংবা বড়
যার যা সাজে তেমন করো
তবেই হবে
পূর্ণ জীবন কানায় কানায় !!
নয় মিছে একচুল।
সু-পা








No comments:

Post a Comment