February 13, 2015

যারা ঘুমায় জেগে জেগে
তাদের ঘুম ভাঙ্গাবে কে ?

কোথায় ? বল কোথায় বাছা সেই
আদরের আঙ্গিনা- স্নেহ ভরা কোল ?
নিয়েছে কেড়ে শকুনি'রা যত সুখ
পুড়েছে অনলে সব আছে দু'চোখের জল !!
sp

এমন হলে কি মা ভাল থাকা যায় !!
---------------------------------
ও মাগো বল তুমি আছো কেমন ?
আমিও তো নেই মা ভাল তেমন
জানি তুমিও মোটে নেই মা ভালো
জুজু'রা নিয়েছে- কেড়ে সব আলো
জ্বেলেছে আগুন মা- ওরা ঘরে ঘরে
নিচ্ছে জীবন কেড়ে- কত অনাদরে
শত মুখ ঢাকা খুনি মুখোশের ছায় !
এমন হলে কি মা ভালো থাকা যায়
তাইতো মাগো আজ পরেছি কাফন
মেরেই মরবো ও মা এই করেছি পণ !!
sp 



 

No comments:

Post a Comment