February 11, 2015

দহন গীতি..............
ও আমার বাংলা সোনার
দেখনা পুড়ে হয় ছারখার
প্রতিদিন কত গাড়ি কত মানুষ
এই দেশের মাঝে ....
আমার দেশের মাঝে
পুড়ে হয় অঙ্গার !!
ওরে আগুনে আজ অঙ্গ পুড়ে- জ্বলে
মানুষ মরে-----
মরে হায় ---- হায় রে মানুষ
অবরোধ হরতালে যে-
বোমার তোড়ে - গাড়ি পোড়ে
আহা কত মানুষ বিলাপ করে
অসহায় আর্তনাদে......
কি মলম কোথায় মালিশ
জনতা খায় ডান্ডা পালিশ 
শুনি কত আলাপ প্রলাপ..... 
চুশিলের মিছে সংলাপ
টিভিতে সকাল সাঁঝে.... !!
মায়েদের চোখের জলে
জনমনে আগুন জ্বলে...
মাগো তোরা কাঁদিসনে আর
এমন করে...!!
ওমা তোদের বিলাপ শুনে
জনতা যে প্রমাদ গুনে....
এবার চুলোচুলি ছেড়ে.... 
নে মা ভাগাভাগি করে
তবু তোরা পোড়াসনে মা
সইতে আর পারি না যে !! 
sp 


No comments:

Post a Comment