February 8, 2015

লেলিহান অগ্নিশিখা
পোড়ায় ললাট'লিখা
sp 

দেখো- ছেয়ে গেছে জনপদ বহুরূপী পশুতে !
যেনো- দাঁতাল শুওর সব- খুঁজে কচু হুঁশুতে !
রুদ্ধ করি- পথ যত হায়নার  
যুদ্ধ বরি- হাতে নাঙ্গা তলোয়ার
করি বধ- যত রক্তলোভী জানোয়ার !!
sp 

ও বিধিরে তুই সাত আসমানে
বসে আছিস কোন আসনে
বল কোন গগনে ওড়াস ঘুড়ি 
তোর্ ইশারায় শূন্যে উড়ি
ভুলে গেছি তোর্'ই হাতে নাটাই-
-সুতো- মারলে টান আমি নাই !!
sp


নাটক ! নাটক ! নাটক !
আগাছা সাফ করছো তুমি
ওহে নষ্টমনা নটবর-   
নিড়ানি তোমার খুঁড়ে ভূমি
দেয় মানবতারে কবর !!
sp
  


  

No comments:

Post a Comment