February 14, 2015

হায় রে এ বসন্তে ....
-----------------------
হায় রে এ বসন্তে
ফুল নাহি ফোটে
পাখি নাহি গায়...!
হায় রে এ বসন্তে !
মানবও জীবনো
বিষেরও অনলো
বোমারও আঘাতে
শুধু পুড়ে যায় .....
নাগিনীরও দল
করে কোলাহল
ক্ষমতারও লোভে
খুনি পুষে যায়.... 
বোকা জনগনও
বোঝেনা এখনও
দহনও জ্বালাতে
কেঁদে ফিরে হায়.....!!
হায় রে এ বসন্তে ....
sp

শবভূক  
শকুনি'রা বেঁচে থাকে....
বুকে পোষে আহ্লাদ !
বেমালুম ভুলে থাকে....
পেতে হবে একদিন ওদেরও
নির্মম মৃত্যুর স্বাদ !!
sp

হে বিধাতা ...........
......................................
হে বিধাতা আমার কলমকে
করে দাও খোলা তলোয়ার
কাগজ হোক শত্রু আমার
আঁচড়ে আঘাতে করি
ক্ষতবিক্ষত-
আমার চোখের জলকে তুমি
অনির্বাণ অগ্নিকরে দাও
যার লেলিহান শিখায়
শবভূক শকুনিদের
অভয়ারণ্য
জ্বালিয়ে পুড়িয়ে করি ছাই !!   
sp 


নিয়ত যে চোখে ঝরে কান্নার জল
সে চোখে জ্বালিয়ে নে প্রদীপ্ত অনল
ভয় ভাবনার আজ ভাঙ রে আগল
জলে ভাসা অনলে পোড়া শত্রু সকল
sp

ওরে বোকা গাধা জনগণ................
এই চাই- সেই চাই- চাস কার কাছে ?
তোদেরে দেবার মত কার কি আছে ?
চিরকাল দিয়ে এলি তোরা'ই তো সব
যারা নিলো তারাই তো করে উত্সব
যেই নিয়মে দিয়েছিলি করে মহারানী
পরা আজ সে নিয়মে ছেড়াবাস খানি
ঘুরুক না দ্বারে দ্বারে হয়ে ভিখারিনী
মরুক- সম্বলহীনা হয়ে যত পিশাচিনী !!
কষ্ট কারে বলে বুঝিবে তখন............
sp








No comments:

Post a Comment