February 26, 2015

বাবামনির জন্য মায়ের উপহার
-------------------------------
চোখের জল ধরে রাখো বাছা
ঝরিতে দিও না অঝোর
তোমার মায়ের এজমা হাফানি
বাড়বে ব্যামোর জোর

বাছারে তুই টুকরা কলিজার
মায়ের চোখের মনি
দুচোখের জল ঝরাস্ নে আর
কষ্ট পাবে যে জননী

আহা বাছারে আমার কাঁদিসনে
আর দুরে আছি বলে
দু'জনার মাঝে জলধি গড়িসনে
অঝোর নয়নও জলে

বাছা রে কেন দুই নয়নের ধারায়  
তুই সিক্ত করিস মন
ওরে তোর চোখের জলে যায় ধুয়ে
মোর চরণের-চন্দন
----------------------------------
সুলতানা পারভীন

তবে কি জনম দুঃখী যে....
তারে ডাকব দুঃখু নামে

কোনদিনও ভাগ্য কি খুলবে
গলাতে স্টার মালা'টি ঝুলবে

ছবির মাঝে নানান সাজে
দাঁড়িয়ে আছেন যাঁরা
এক একজনই এই সমাজে
এক আকাশের তারা
খানিক সময় দেখেছিলাম
মুগ্ধ নয়ন মেলে
এই গুনিদের আড্ডা হাসি
কেমন করে খেলে
এত আলোর রঙিন বাহার
সইতে নারি শেষে
আমি অধম মলিন আঁধার
পালাই অবশেষে !

আমি রাখিব যতনে
এই অমর রতনে
আমার সেলফোনে
নিভৃতে গোপনে

হুম বাব্বাহ! এমন গল্পও হয়..
যেন টুস করে হৃদয়টা ছোঁয় !

তবে কি ছিলে তুমি গাছ বা পাথর ?
নাকি ঢেকেছিলো চোখ কষ্ট কাতর

হে পুরুষ-
তুমি নারীকে মর্যাদা দিতে শেখো-
কেননা-
নারী শুধু নয়- বধু-মাতা-কন্যা
তারাও মানুষ
আসলি হাদিস ;  
   

No comments:

Post a Comment