হায় বাংলাদেশ !... নাকি জংলাদেশ ?
এই দেশে জন্মেছি বলে একসময় গর্বে ভরে উঠতো মন-
খুব ছোট্ট বেলায় লিখেছিলাম .....
"বলতে পারো কোন সে দেশে
সোনা ফলে রয় ?
কোন সে দেশের মানুষেরে
সোনার মানুষ কয় ?
কোন সে দেশের মাঠে ঘাটে
ছড়িয়ে আছে সুখ ?
কোন সে দেশে ভালোবাসায়
ভরিয়ে রাখে বুক ?
কোন সে দেশে শান্তি সুখের
নেইকো কোনো শেষ ?
জানো না কি সে আমাদের
সোনার বাংলাদেশ !!"
--------------------------------------
কিন্তু আজ কি দেখছি এসব !
বাক স্বাধীনতা বিনষ্ট হচ্ছে প্রতিনিয়ত
নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশের অধিকার পর্যন্ত
হরণ করা হচ্ছে ..........
দলবাজ- বোল বাজ- চালবাজ- বোমাবাজ
হরতালবাজ- আর ক্ষমতাশীল রাজ-এর
জয় জয়কার... সমস্ত অধিকার এরা নির্মম
ভাবে হরণ করছে... অনন্তর প্রাণনাশের
হুমকি.. কথায় কথায় মৃত্যুবাণ হেনে চলেছে-
হুমায়ুন আজাদ- বিশ্বজিত- অভিজিতেরা
অপঘাতে দিয়ে চলেছে প্রাণ........
আগামী কাল আমি- তুমি- সে.... তালিকাটা
দীর্ঘ থেকে হচ্ছে দীর্ঘতর...
"এ কোন দেশে অসহায় বেঁচে বর্তে বসবাস
করছি আমরা !!!"
চোখের জলে ভেজা ঝাপসা দৃষ্টিতে নির্বাক
দেখে যাওয়া ছাড়া কিচ্ছু করবার নেই...
সত্যি'ই কি নেই ???
--------------------------------------------
সুলতানা পারভীন
নরাধম............. !!
তোদের লোভের রঙিন চাদর
পুড়িয়ে দেব আজ-
দেখিস দেব চোখে শ্রাবণ ভাদর
জলের কারুকাজ
ভাসবি নাকের- চোখের জলে
হ্যা ডুবিয়ে দেবো অতল তলে
ভাঙ্গবো তোদের বুকের পাঁজর
অহংকারের তাজ
কেউ ঠেকাতেই পারবি না আর
যত'ই ছলচাতুরি করিস হাজার !!
সু-পা
No comments:
Post a Comment