February 11, 2015

আহা! অগা বগা চুনো পুঁটি 
সবাই এসেছে
এই বাংলার আকাশ জুড়ে-
শকুন ভেসেছে
কেউবা খায় ঠুকরে মগজ 
কেউবা চোখের মনি
কেউ না পেয়ে শবদেহটা
করেন টানাটানি
এই নিয়ে আজ শকুন দলে
চলছে তুমুল যুদ্ধ
ফুটছে বোমা জ্বলছে আগুন
বিবেক-ও বাকরুদ্ধ !!
sp

যত দাও বকুনি
ওরা সব শকুনি
যেন বোবা-কালা-কানা ওরা
মন পঁচা-সোড়া- পাঁকে ভরা 
sp

রণরঙ্গিনী দেবী কালী'ও শুনেছি একসময়
ধ্বংস থামিয়েছিলো স্বামী মহাদেবের বুকে
পা- তুলে জিভে কামড় দিয়ে.....
কিন্তু .... এই কালীদ্বয়কে থামাতে পারে..
এমন মহাদেব কেউ আছে কি ?
sp

কোথায় ? বল কোথায় বাছা সেই
আদরের আঙ্গিনা- স্নেহ ভরা কোল ?
নিয়েছে কেড়ে শকুনি'রা যত সুখ
পুড়েছে অনলে সব আছে দু'চোখের জল !!
sp

আজ কর এই পণ !!
-------------------------
মিছে আর নয় হাহাকার
বৃথা যাতনায় চিত্কার  !!
আজ হতে সব ভুল-শুদ্ধ
শুরু হয় হোক মহাযুদ্ধ !!
যে আগুনে ওরে পুড়ি জ্বলি
সে অনল পায়ে সবে দলি !!
যত পিড়িতের আহাজারি
আজ হোক তবে রণভেরি !!
না না আর নয় ভীত সন্ত্রস্ত
ঝরা অশ্রুই হয়ে যাক অস্ত্র !!
নেই ভয় পিছুটান নয় আর
নয় রে-মরে বাঁচা বারবার !!
ওরে ও বোকা গাধা জনগণ 
মারবি-ই আজ কর এই পণ !!
sp 






  

No comments:

Post a Comment