February 18, 2015

কি আঁধারের গোলকধাধায়
নিয়ত আলো ঘুরপাক খায়

তবে কি মন মরেছে ?
মন কি তবে মরেছে ?
মন মরেছে কি তবে ?
মরেছে কি মন তবে ?
তবে কি মরেছে মন ?
মরেছে কি তবে মন ?
মন তবে মরেছে কি ?
তবে মরেছে মন কি ?
আহ !
এত প্রশ্ন করোনা তো
বড্ড জ্বালাও তুমি
মন মরবে না তো কি !
কেন ভুলে যাও- কভু
দাওনি হৃদয় ভূমি !! 
sp

যাক সুয়াতি আলাপ রাখো .....
হিসেবের খাতা খুলে বসো নাতো আর
কেন শাক দিয়ে মাছ ঢাকো .....
ভেবেছ কি বন্ধ রবে নষ্ট মনের দুয়ার !!
sp

নতুন করে আর কি দেবে যন্ত্রণা !
ভেবে নাও তুমি ভাবো খুব করে
কোন সে অনলে পোড়াবে এ মন
তুমি ভাঙ্গবে হৃদয় কি নিঠুর ঝড়ে !
sp

আহারে কি চপচপে তেল চর্চিত চাপা
কোনো কিছু দিয়েই যায় নাতো মাপা
sp 

যদি.......................তবে
--------------------------
যদি ভালোবাসো  
পাষাণেও ফুল ফুটবে সুখে
যদি কথা রাখো
বোবারও কথা ছুটবে মুখে
যদি পাশে থাকো
জীবনের আঁকাবাঁকা পথে
"হাত ছেড়ো নাকো 
দিশাহীন কূলভাঙ্গা স্রোতে!!"
sp 

আরতো লাগেনা ভালো দোস্ত
এ যেন আজ গ্যাড়াকল মস্ত
অধঃপতনের অতল গহ্বর
আনছে নিতুই মৃত্যু কহর  
জীবন সূর্যটা যায় বুঝি অস্ত  
sp 

অবশেষে.....
বিশ্বাসের গলা টিপে মেরে ফেলে
বলোনা হে পাষাণ কি সুখ পেলে !
sp 












 

No comments:

Post a Comment