যেদিন- ভুলেছো অনির্বাণ
বিষাদে- বেঁধেছি এই প্রাণ
কত সুখে রয়েছো তুমি
এই মন আজ মরুভূমি
অনুভব- অবোধ পাষান !!
sp
কান শোনেনি মুখের কথা !
মন বোঝেনি মনের ব্যথা !
হয়নি দেখা চোখে চোখে !
হৃদয় ছিলো অন্যলোকে !!
sp
যদি তৃষ্ণার জলে ঠোঁটে
হাসির গোলাপ ফোটে
কেন চোখের জল আনে
বেদনার ঢেউ- প্রাণে !!
sp
তুমি যেওনা ওপার
যেথা নিকষ আঁধার
আছে প্রাচীর বাধার
গাঁথা বেদনা হাজার
সেথা শুধু হাহাকার
কিছু নেইতো পাবার
তার চেয়ে এই ভালো
এপারে অনেক আলো
নেইতো আঁধার কালো!!
sp
জানিনা- ছোট্ট চড়ুই মন
কোথা যে হারালো কখন
খোঁজে শ্যামল সবুজ বন
অজানায় উতলা উন্মন !!
sp
!!!!!!!!!!!!!!!!!!!!!!
বিবেকের চোখে ঠুলি
দেখেনা তো অনাচার
কানের দুয়ার খুলি
পিড়িতের হাহাকার
পশে নাতো মান ভুলি
শোনে নাতো কিছু তার
মন মরে ওড়ে ধুলী
মানবতা ছারখার !!
sp
জবর খবর
-----------------
কে বলেছে মোদের দেশে
সুখ-শান্তি নাই ?
এই দেখোনা কত সুখের
খবর বলে যাই ...
স্বাধীন দেশের মানুষ মোরা
স্বাধীন ভাবেই চলি
যা খুশি তাই করতে পারি
যা খুশি তাই বলি
রাজা-প্রজায় নেই ভেদাভেদ
ভাবের গলাগলি
আমজনতার শূন্য ভাঁড়ার
পূর্ণ রাজার থলি
চলে রাজ্যে সদাই মারামারি
হরতালিও সুখ
উঠে উদর পিন্ডি বুধোর ঘাড়ে
রক্তে রঙিন বুক
কতই'না বোমাবাজি গলাবাজি
চলছে এ দেশ জুড়ে
খুঁজে আর পাবে না দেশটি এমন
এই দুনিয়া ঘুরে !!
sp
কষ্টের কড়চা-কষ্টের চর্চা !!
--------------------------
কষ্ট আমার নকশী কাঁথা
রঙিন সুতোয় স্বপ্ন গাঁথা
কষ্ট আমার মুক্ত আকাশ
চৈত্র দিনে শীতল বাতাস
কষ্ট রাতের অষ্ট প্রহর
চোখের জল নষ্ট নহর
কষ্ট জীবন কাঁটার জ্বালা
কষ্ট ফুলের গাঁথি মালা
হরেক রকম কষ্ট নিয়ে
হাসি-কাঁদি যাই এগিয়ে !!
sp
কষ্ট আমার জীবন সুধা-
এই কষ্ট অহংকার
কষ্ট আমার তৃষ্ণা-ক্ষুধা-
ভাগ দেবনা তার !!
sp
বিষাদে- বেঁধেছি এই প্রাণ
কত সুখে রয়েছো তুমি
এই মন আজ মরুভূমি
অনুভব- অবোধ পাষান !!
sp
কান শোনেনি মুখের কথা !
মন বোঝেনি মনের ব্যথা !
হয়নি দেখা চোখে চোখে !
হৃদয় ছিলো অন্যলোকে !!
sp
যদি তৃষ্ণার জলে ঠোঁটে
হাসির গোলাপ ফোটে
কেন চোখের জল আনে
বেদনার ঢেউ- প্রাণে !!
sp
তুমি যেওনা ওপার
যেথা নিকষ আঁধার
আছে প্রাচীর বাধার
গাঁথা বেদনা হাজার
সেথা শুধু হাহাকার
কিছু নেইতো পাবার
তার চেয়ে এই ভালো
এপারে অনেক আলো
নেইতো আঁধার কালো!!
sp
জানিনা- ছোট্ট চড়ুই মন
কোথা যে হারালো কখন
খোঁজে শ্যামল সবুজ বন
অজানায় উতলা উন্মন !!
sp
!!!!!!!!!!!!!!!!!!!!!!
বিবেকের চোখে ঠুলি
দেখেনা তো অনাচার
কানের দুয়ার খুলি
পিড়িতের হাহাকার
পশে নাতো মান ভুলি
শোনে নাতো কিছু তার
মন মরে ওড়ে ধুলী
মানবতা ছারখার !!
sp
জবর খবর
-----------------
কে বলেছে মোদের দেশে
সুখ-শান্তি নাই ?
এই দেখোনা কত সুখের
খবর বলে যাই ...
স্বাধীন দেশের মানুষ মোরা
স্বাধীন ভাবেই চলি
যা খুশি তাই করতে পারি
যা খুশি তাই বলি
রাজা-প্রজায় নেই ভেদাভেদ
ভাবের গলাগলি
আমজনতার শূন্য ভাঁড়ার
পূর্ণ রাজার থলি
চলে রাজ্যে সদাই মারামারি
হরতালিও সুখ
উঠে উদর পিন্ডি বুধোর ঘাড়ে
রক্তে রঙিন বুক
কতই'না বোমাবাজি গলাবাজি
চলছে এ দেশ জুড়ে
খুঁজে আর পাবে না দেশটি এমন
এই দুনিয়া ঘুরে !!
sp
কষ্টের কড়চা-কষ্টের চর্চা !!
--------------------------
কষ্ট আমার নকশী কাঁথা
রঙিন সুতোয় স্বপ্ন গাঁথা
কষ্ট আমার মুক্ত আকাশ
চৈত্র দিনে শীতল বাতাস
কষ্ট রাতের অষ্ট প্রহর
চোখের জল নষ্ট নহর
কষ্ট জীবন কাঁটার জ্বালা
কষ্ট ফুলের গাঁথি মালা
হরেক রকম কষ্ট নিয়ে
হাসি-কাঁদি যাই এগিয়ে !!
sp
কষ্ট আমার জীবন সুধা-
এই কষ্ট অহংকার
কষ্ট আমার তৃষ্ণা-ক্ষুধা-
ভাগ দেবনা তার !!
sp
No comments:
Post a Comment