February 21, 2015

৮ই ফাল্গুন
-------------
আট'ই ফাগুন
আলোর আগুন
আমার ভাষার দিন
আট'ই ফাগুন
বাড়ায় দ্বিগুণ
ভালো বাসার ঋণ !
আমার মুখে
অনন্ত সুখে
মধুর বাণী 'মা'
একুশ আমায়
দেয় না হেথায়
বাংলা ভাষা-টা
বাংলা ভাষা
অমর গাঁথা-
একুশ নাহি চাই ?
ফাগুন আটে
বাংলা'টাকে
ভালোবেসে যাই 
সু-পা

অমর ফাল্গুনে 
---------------
আগুন জ্বলা ফাগুন দিনে
ভাইয়ের রক্তে পাওয়া
আমার ভাষা মেটায় আশা
আনন্দে গান গাওয়া
আমার মুখের মধুর হাসি
বাংলা ভাষার গান
ভাইয়ের বুকের রক্তে লেখা
অনন্ত অভিমান !
মায়ের ভাষা বাঁচালো যারা

রাঙিয়ে হৃদয় খুনে
তাদের কথা শত শোকগাঁথা
গেয়ে যাই ফাল্গুনে !!
সু-পা

ভাষা শহীদের তরে......
----------------------------------
রফিক- বরকত- জব্বার- সালাম
হৃদয়ে গাঁথা আছে আরো শত নাম
ভায়েরা আমার আজ ঘুমিয়ে কবরে
স্মরণে আসেনা তারা থাকেনা খবরে
সারাটি বছর ! শুধু এই একটি দিনে
শ্রদ্ধা জানাই সব ক'টাকার ফুল কিনে
শহীদ মিনারে ! কত রঙ্গে ঢঙে মাতি
যেন শোক সন্তাপ নয় উত্সব ভাতি !
ধ্বিক শতধ্বিক এমনই বাঙালিপনায়
ক্ষমা করো ভাই আজ তোমরা আমায়
আমি পারবোনা যেতে ঐ শহীদমিনারে
সেথা শুধু ফুল শত মানুষ বেভুল বাড়ে
বিষাদের জ্বালা ! তার চেয়ে আমি ভাই
আঁধারে একলা ঘরে আজ প্রদীপ জ্বালাই
তোমাদের স্মরণে ! শত শহীদের লাগিয়া
আল্লাহের দরবারে যাই বেহেস্ত মাগিয়া !!
সু-পা

প্রার্থনা করি.......
--------------------------------
ভাষা শহীদের প্রাণ
একদিন ভাষার তরে অকাতরে
তারা করেছিল দান
আজ সেই দিন সবার ঘরে ঘরে
চলুক কথা অফুরাণ
পড়ুক দু'চোখের জল ঝরে ঝরে
মুছিয়া যাক অভিমান !!
স্রষ্টার সকাশে করি প্রার্থনা ওরে
"ওদেরে দিও প্রতিদান"
সু-পা


  






  

No comments:

Post a Comment