আমি যখন নির্ঘুম পথ চেয়ে থাকি
তীর্থের কাকের মত..
তোমারি প্রতিক্ষায়...
তুমি তখন অনায়াসে দিয়ে ফাঁকি
চিত্তের চোরা পথে
গিয়েছ অন্য ধরায়... !!
সু-পা
সেদিন-
শুধু তুমি আসবে বলে-
...............................
সেদিন প্রভাতিয়া গানে মুখর সকাল
ছিল সলাজ অভিমানে
আরক্ত বিকাল
গোধুলির স্বর্ণালী রঙ্গে
সেজেছিল সন্ধ্যা
ফুটেছিল কামিনী সঙ্গে
শুভ্র রজনীগন্ধা
সেদিন আকাশটা ছিলো
বড় বেশি নীল
আধখানা চাঁদ জেগেছিল
তারা ঝিলমিল আসোনি-
সব'ই গিয়েছে বিফলে !!
সু-পা
যেমন বেমালুম ভুলে গেছো তুমি
একদিন এই আমিও ছিলাম
তেমনই বিস্মৃতির অনলে তোমার
স্মৃতিও আজ পুড়িয়ে দিলাম
সু-পা
এমন'ই সখা- তুমি বন্ধু আমার-!!
আমার সুখে হয় তোমার অসুখ
সর্বনাশা আমার হাসি
কন্ঠে তব পরায় ফাঁসি
আমার খুশিতে জ্বলে তোমার বুক
এর চেয়ে ভালো কি দেব উপহার ?
নেইতো কিছু আর তোমাকে দেবার !!
সু-পা
রোজ-ই ভাবি......
নির্ঘুম জেগে আর কাটাবো না রাত
জেগে থাকে থাক ওই নিশীথিনী চাঁদ
মিছে'ই ভাবা-
নিশিজাগা রাত যেন পেতে রাখা ফাঁদ
সেই ফাঁদে- বাঁধা পড়ি আমি আর চাঁদ !!
সু-পা
স্বপ্ন।... !!
দেখতে কে করেছে মানা
যাবে কেমন করে জানা
দুঃসময়ের যাতাকলে
মানুষ যে আজ কানা
সু-পা
তীর্থের কাকের মত..
তোমারি প্রতিক্ষায়...
তুমি তখন অনায়াসে দিয়ে ফাঁকি
চিত্তের চোরা পথে
গিয়েছ অন্য ধরায়... !!
সু-পা
সেদিন-
শুধু তুমি আসবে বলে-
...............................
সেদিন প্রভাতিয়া গানে মুখর সকাল
ছিল সলাজ অভিমানে
আরক্ত বিকাল
গোধুলির স্বর্ণালী রঙ্গে
সেজেছিল সন্ধ্যা
ফুটেছিল কামিনী সঙ্গে
শুভ্র রজনীগন্ধা
সেদিন আকাশটা ছিলো
বড় বেশি নীল
আধখানা চাঁদ জেগেছিল
তারা ঝিলমিল আসোনি-
সব'ই গিয়েছে বিফলে !!
সু-পা
যেমন বেমালুম ভুলে গেছো তুমি
একদিন এই আমিও ছিলাম
তেমনই বিস্মৃতির অনলে তোমার
স্মৃতিও আজ পুড়িয়ে দিলাম
সু-পা
এমন'ই সখা- তুমি বন্ধু আমার-!!
আমার সুখে হয় তোমার অসুখ
সর্বনাশা আমার হাসি
কন্ঠে তব পরায় ফাঁসি
আমার খুশিতে জ্বলে তোমার বুক
এর চেয়ে ভালো কি দেব উপহার ?
নেইতো কিছু আর তোমাকে দেবার !!
সু-পা
রোজ-ই ভাবি......
নির্ঘুম জেগে আর কাটাবো না রাত
জেগে থাকে থাক ওই নিশীথিনী চাঁদ
মিছে'ই ভাবা-
নিশিজাগা রাত যেন পেতে রাখা ফাঁদ
সেই ফাঁদে- বাঁধা পড়ি আমি আর চাঁদ !!
সু-পা
স্বপ্ন।... !!
দেখতে কে করেছে মানা
যাবে কেমন করে জানা
দুঃসময়ের যাতাকলে
মানুষ যে আজ কানা
সু-পা
No comments:
Post a Comment