February 20, 2015

হেথা  
নয় কিছু বেশি-কম
চুরি যায় হরদম
জান মান সম্ভ্রম !!

নিয়তই 
আশপাশ নাগপাশ
হতাশায় হাসফাঁস
চারিদিক সর্বনাশ !!

শুনি  
হিসহিস বিষধর
নাগিনীর মন্তর
জপে ওঝা অন্তর !!

মৃত্যুর 
বিষ তবু নামে নারে
নাগিনীরা থামে নারে
ছোবলে ছোবলে মারে !!

ধ্বনি   
নাচে যমদূত চঞ্চল
ভয়ে কাঁপে হিয়াতল  

জ্বলে মৃত্যুর দাবানল !!
sp

জরুরীভিত্তিতে এই দেশের জন্য একজন কেজরিওয়াল চাই....
এমন কেউ আছেন কি কোথাও ? থাকলে হাত তুলুন প্লিজ....
আমজনতা আম গাছের মগডালে চড়ে তোমাকেই খুঁজছে....
sp 

আমাদের দুই
রাণী মহারাণী'রা সদলবলে আজ
আমজনতার 
জীবন কাঁথায় করেন কারুকাজ
হরেক রকম সুতোয় বুনেন
নকসী কাঁথার মাঠ
সেই কাঁথারে বানিয়ে কাফন
তোলেন মরার খাট !!
sp

  

No comments:

Post a Comment